বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬| সন্ধ্যা ৭:৪৯

বিটকয়েনের বড় দরপতন: মূল্য কমে প্রায় ১ লাখ ১৭ হাজার ডলারে

প্রতিবেদক
staffreporter
জুলাই ১৬, ২০২৫ ৩:২৩ অপরাহ্ণ
বিটকয়েনের বড় দরপতন: মূল্য কমে প্রায় ১ লাখ ১৭ হাজার ডলারে

বিটকয়েনের বড় দরপতন: মূল্য কমে প্রায় ১ লাখ ১৭ হাজার ডলারে

ভার্চুয়াল মুদ্রা ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের মূল্য গত সোমবার সর্বকালের সর্বোচ্চ পর্যায় ছুঁই ছুঁই করার পর মঙ্গলবার ৩.৫৭ শতাংশ কমে গেছে। এতে এর দাম নেমে এসেছে প্রায় ১ লাখ ১৭ হাজার ৩০০ ডলারে।

বার্তাসংস্থা আনদোলুর তথ্য অনুযায়ী, বিটকয়েনের এ দরপতন বিশ্বব্যাপী ক্রিপ্টোকারেন্সি বাজারে বড় আঘাত হিসেবে ধরা হচ্ছে। কয়েনমার্কেটক্যাপের প্রতিবেদনে দেখা গেছে, বিটকয়েনসহ বৈশ্বিক ক্রিপ্টোকারেন্সির মোট বাজার মূল্য গত ২৪ ঘণ্টায় প্রায় ৩.৩৮ শতাংশ কমে এখন দাঁড়িয়েছে ৩.৬৭ ট্রিলিয়ন ডলারে।

বছরের শুরু থেকে বিটকয়েনের মূল্য প্রায় ২৫ শতাংশ বেড়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহ বাড়িয়েছে। তবে দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়ামের দামও মঙ্গলবার ২.৪২ শতাংশ কমে ২ হাজার ৯৭৮ ডলারে নেমে এসেছে।

বিটকয়েন কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ছাড়া স্বাধীনভাবে কাজ করে, যা ডিজিটাল লেজারে লেনদেনের রেকর্ড সংরক্ষণ করে। উচ্চ মূল্যের কারণে অধিকাংশ মানুষ একটি পুরো বিটকয়েন কিনতে পারেন না। এছাড়া বিটকয়েনে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, কারণ এর দাম খুব বেশি ওঠানামা করে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি