রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬| দুপুর ২:০০

বিজ্ঞাপন বিতর্ক এড়িয়ে প্রেমে মগ্ন কৃতি স্যানন

প্রতিবেদক
staffreporter
আগস্ট ২৫, ২০২৬ ১০:০৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন বিতর্ক এড়িয়ে প্রেমে মগ্ন কৃতি স্যানন

বিজ্ঞাপন বিতর্ক এড়িয়ে প্রেমে মগ্ন কৃতি স্যানন

সম্প্রতি একটি জুয়েলারি ব্র্যান্ডের রাখীবন্ধন উৎসবের বিজ্ঞাপনচিত্রে অভিনয় করে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। উৎসবের বিজ্ঞাপনে আইভরি রঙের ব্রালেট-ধাঁচের ব্লাউজ, কেপ শ্রাগ ও ড্রেপ করা স্কার্টের মতো খোলামেলা পোশাক পরায় অনেকে ধর্মীয় আবেগ ক্ষুণ্ন হওয়ার অভিযোগ তুলেছেন। আধুনিক আঙ্গিকে তৈরি এই বিজ্ঞাপনটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জোর বিতর্ক চলছে।

তবে এসব বিতর্ক ও সমালোচনাকে একদমই পাত্তা দিচ্ছেন না এই অভিনেত্রী। উল্টো সমালোচনার মধ্যেই গুঞ্জন থাকা প্রেমিক কবীর বাহিয়ার সঙ্গে নিজের মধুর মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন তিনি। দীর্ঘদিন ধরে তাঁদের প্রেমের গুঞ্জন থাকলেও এই বিষয়ে কৃতির পক্ষ থেকে কখনো স্পষ্ট কোনো মন্তব্য আসেনি।

ইনস্টাগ্রাম পোস্টে নিজের একা, বোন নুপুর স্যানন এবং কবীর বাহিয়ার সঙ্গে অবকাশ যাপনের বেশ কিছু ছবি শেয়ার করেছেন কৃতি। ছবির ক্যাপশনে লিখেছেন, “কিছু স্মৃতি ক্যামেরাবন্দী করলাম; আর অনেক মুহূর্ত বেঁচে নিলাম।” এই পোস্টের মাধ্যমে তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে নেতিবাচক সমালোচনা তাঁর ব্যক্তিগত জীবনযাপনে কোনো প্রভাব ফেলতে পারছে না।

এদিকে বিজ্ঞাপন বিতর্কের মাঝেই গত ১৪ আগস্ট ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে কৃতি অভিনীত সিনেমা ‘ককটেল ২’। শহীদ কাপুর ও রাশমিকা মানদানার সঙ্গে অভিনীত এই ছবিটি নিয়েও দর্শকদের কাছ থেকে তীব্র সমালোচনা আসছে, যেখানে অনেকেই সিনেমাটিকে ‘সময় অপচয়’ বলে আখ্যা দিয়েছেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি