বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬| রাত ৮:৪৪

বিখ্যাত ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ২৮, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ণ
বিখ্যাত ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড

বিখ্যাত ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড

বিশ্ব চলচ্চিত্রে অত্যন্ত প্রভাবশালী ও নন্দিত নাম জাফর পানাহি, যিনি ২০২৫ সালে বিখ্যাত কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জয় করেন এবং অস্কারেও পান মনোনয়ন। তবে আন্তর্জাতিক অঙ্গনে দারুণভাবে সমাদৃত হলেও নিজের দেশ ইরানে বারবার নানা নিগ্রহের শিকার হতে হয়েছে ৬৬ বছর বয়সী এই চলচ্চিত্র নির্মাতাকে।

ইরানের সংবাদপত্র ‘এমতেদাদ’কে জাফর পানাহির আইনজীবী মোস্তফা নিলি জানিয়েছেন যে, তেহরানের একটি বিপ্লবী আদালত তাঁকে পাঁচ বছর এক মাসের কারাদণ্ড দিয়েছেন। শুধু কারাদণ্ডই নয়, আদালতের নির্দেশনায় তাঁর সব সম্পত্তি বাজেয়াপ্ত করার পাশাপাশি দুই বছরের জন্য বিদেশ ভ্রমণের ওপর চিকিৎসাজনিত নিষেধাজ্ঞা বা সার্বিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর ঝুঁকি থাকা সত্ত্বেও এ বছরের এপ্রিলে ইরানে ফেরেন পানাহি। পানাহির আইনজীবী মোস্তফা নিলি গণমাধ্যমকে জানান, তাঁর মক্কেলের ব্যাংক হিসাবগুলো হঠাৎ জব্দ করা হলে বিচার বিভাগের সঙ্গে যোগাযোগ করে তারা জানতে পারেন, পানাহির অনুপস্থিতিতেই তাঁকে এ মামলায় দোষী সাব্যস্ত করে রায় দেওয়া হয়েছে।

এর আগে ‘ব্যবস্থাবিরোধী প্রচারণার’ অভিযোগে পানাহিকে এক বছরের কারাদণ্ড দিয়েছিল ইরানের বিচার বিভাগ, যেখানে কানের স্বর্ণপামজয়ী তাঁর গোপনে ধারণ করা সিনেমা ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’কে প্রমাণ হিসেবে দেখানো হয়। ইরানি কর্তৃপক্ষের অন্যতম কড়া সমালোচক হিসেবে পরিচিত পানাহি ২০২২ সালের জুলাই থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্তও কারাবন্দী ছিলেন এবং বারবার নিষেধাজ্ঞা সত্ত্বেও নিজের চলচ্চিত্রের মাধ্যমে তিনি তাঁর প্রতিবাদ জারি রেখেছেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
ড. মুহাম্মদ ইউনূসকে ইউকেএম থেকে সম্মানসূচক ডক্টরেট প্রদান ও স্মারক বক্তৃতা

ড. মুহাম্মদ ইউনূসকে ইউকেএম থেকে সম্মানসূচক ডক্টরেট প্রদান ও স্মারক বক্তৃতা

বাংলাদেশে এনবিএফআই খাতে সংকট: নিরাপত্তাহীন ঋণ ও বড় ধরনের ঝুঁকি

বাংলাদেশে এনবিএফআই খাতে সংকট: নিরাপত্তাহীন ঋণ ও বড় ধরনের ঝুঁকি

জাপানকে ছাড়িয়ে চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক শক্তি এখন ক্যালিফোর্নিয়া

জাপানকে ছাড়িয়ে চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক শক্তি এখন ক্যালিফোর্নিয়া

আওয়ামী লীগের সাবেক এমপি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেপ্তার

আর্জেন্টিনায় ১২ বছর পর মাঠে ফিরছে সফরকারী দলের সমর্থকরা

আর্জেন্টিনায় ১২ বছর পর মাঠে ফিরছে সফরকারী দলের সমর্থকরা

রাজধানীতে জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা ও প্রীতিমূলক ম্যারাথন অনুষ্ঠিত

রাজধানীতে জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা ও প্রীতিমূলক ম্যারাথন অনুষ্ঠিত

চ্যাটজিপিটি ব্যবহারে কমে যেতে পারে মস্তিষ্কের কার্যক্ষমতা: এমআইটির গবেষণা

চ্যাটজিপিটি ব্যবহারে কমে যেতে পারে মস্তিষ্কের কার্যক্ষমতা: এমআইটির গবেষণা

জাতীয় নির্বাচন ব্যালট প্রকল্পে ইসিকে ৪.৮ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান

জাতীয় নির্বাচন ব্যালট প্রকল্পে ইসিকে ৪.৮ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান

হাসিনাকে হত্যাচেষ্টা: মৃত্যুদণ্ডপ্রাপ্তসহ ৩৪ আসামি খালাস

হাসিনাকে হত্যাচেষ্টা: মৃত্যুদণ্ডপ্রাপ্তসহ ৩৪ আসামি খালাস

বছরজুড়ে ডেঙ্গুর প্রকোপ: ভালো যায়নি স্বাস্থ্য খাত

বছরজুড়ে ডেঙ্গুর প্রকোপ: ভালো যায়নি স্বাস্থ্য খাত