বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬| সন্ধ্যা ৭:৫৯

বিএনসিসি প্রতিনিধিদল আন্তর্জাতিক ক্যাডেট বিনিময় কর্মসূচিতে অংশ নিতে মালদ্বীপ সফর করছে

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ১০, ২০২৬ ৫:০৪ অপরাহ্ণ
বিএনসিসি প্রতিনিধিদল আন্তর্জাতিক ক্যাডেট বিনিময় কর্মসূচিতে অংশ নিতে মালদ্বীপ সফর করছে

বিএনসিসি প্রতিনিধিদল আন্তর্জাতিক ক্যাডেট বিনিময় কর্মসূচিতে অংশ নিতে মালদ্বীপ সফর করছে

আন্তর্জাতিক ক্যাডেট বিনিময় কর্মসূচি ২০২৬-এ অংশ নিতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বর্তমানে মালদ্বীপ সফর করছে। বিএনসিসি-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ আল মাসুদের নেতৃত্বে প্রতিনিধিদলটি গত ৩০ ডিসেম্বর মালদ্বীপে পৌঁছায়। সফরের অংশ হিসেবে গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) প্রতিনিধিদলটি মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সামরিক প্রশিক্ষণ, ক্যাডেট ও যুব পর্যায়ে বিনিময় কার্যক্রম এবং ভবিষ্যৎ যৌথ উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এবারের কর্মসূচিতে বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও স্বাগতিক মালদ্বীপের ক্যাডেটরা অংশ নিচ্ছেন। সংশ্লিষ্টরা মনে করছেন যে এই উদ্যোগ আঞ্চলিক শান্তি রক্ষা, পারস্পরিক সহযোগিতা এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে আস্থাবর্ধক সম্পর্ক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হাইকমিশনার এই কর্মসূচিকে সামরিক ‘সফট পাওয়ার’ ও জনকূটনীতির একটি শক্তিশালী মাধ্যম হিসেবে অভিহিত করেন।

সফরকালে বিএনসিসি প্রতিনিধিদল মালদ্বীপের প্রতিরক্ষা উপমন্ত্রী, চিফ অফ ডিফেন্স ফোর্স, পুলিশ কমিশনার এবং শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করেন যার মাধ্যমে দুই দেশের প্রতিরক্ষা ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও জোরদার হয়েছে। এই সফর ক্যাডেট ও যুব পর্যায়ে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ প্রতিরক্ষা সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
ঐতিহ্যের লড়াইয়ে শনিবার মুখোমুখি আবাহনী ও মোহামেডান

ঐতিহ্যের লড়াইয়ে শনিবার মুখোমুখি আবাহনী ও মোহামেডান

ছাত্র আন্দোলনে উত্তাল সার্বিয়া, কথা বলতে চান প্রেসিডেন্ট

ছাত্র আন্দোলনে উত্তাল সার্বিয়া, কথা বলতে চান প্রেসিডেন্ট

আজকের আবহাওয়া (১৪ অক্টোবর, ২০২৬)

আজকের আবহাওয়া (২৯ জুন, ২০২৬)

কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নির্ধারণে সরকারের কার্যকর হস্তক্ষেপের দাবি

কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নির্ধারণে সরকারের কার্যকর হস্তক্ষেপের দাবি

দেশের বাজারে সোনার দামে বড় লাফ, ভরি ছাড়ালো আড়াই লাখ টাকা

স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৭১ হাজার ২৮৬ টাকা

ইতিহাসের এই দিনে (১৪ অক্টোবর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (৮ অক্টোবর, ২০২৫)

জাপান প্রতিনিধি দল জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে বৈঠক করেন

জাপান প্রতিনিধি দল জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে বৈঠক করেন

খাবারে সায়ানাইড মিশিয়ে ১৪ বন্ধুকে হত্যা, নারীর মৃত্যুদণ্ড

সংরক্ষিত নারী আসনে বিএনপি ও জামায়াত জোটের মনোনয়নপত্র দাখিল

সংরক্ষিত নারী আসনে বিএনপি ও জামায়াত জোটের মনোনয়নপত্র দাখিল

বাংলা ধারাবাহিকের জয়যাত্রা হিন্দি পর্দায়: প্রসেনজিত ও রাজ চক্রবর্তীর নতুন উদ্যোগ

বাংলা ধারাবাহিকের জয়যাত্রা হিন্দি পর্দায়: প্রসেনজিত ও রাজ চক্রবর্তীর নতুন উদ্যোগ