বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, কিছু আসনে ঘোষণা স্থগিত
বিএনপি প্রাথমিকভাবে ২৩৭ আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন। তিনি উল্লেখ করেন, এটি প্রাথমিক তালিকা এবং স্ট্যান্ডিং কমিটি মনে করলে যেকোনো সংশোধনী আসতে পারে।
তবে বিএনপি কিছু আসনে প্রার্থী ঘোষণাকে স্থগিত রেখেছে। স্থগিত থাকা আসনগুলোর মধ্যে রয়েছে: ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৫, নীলফামারী-১, নীলফামারী-৩, লালমনিরহাট-২, বগুড়া-২, নওগাঁ-৫, নাটোর-৩, সিরাজগঞ্জ-১, পাবনা-১, ঝিনাইদহ-১, ঝিনাইদহ-২, ঝিনাইদহ-৪, যশোর-৫, নড়াইল-২, বাগেরহাট-১, বাগেরহাট-২, বাগেরহাট-৩, খুলনা-১, পটুয়াখালী-২, পটুয়াখালী-৩, বরিশাল-৩, ঝালকাঠি-১, পিরোজপুর-১, টাঙ্গাইল-৫, ময়মনসিংহ-৪, ময়মনসিংহ-১০, কিশোরগঞ্জ-১, কিশোরগঞ্জ-৫, মানিকগঞ্জ-১, মুন্সীগঞ্জ-৩, ঢাকা-৭, ঢাকা-৯, ঢাকা-১০, ঢাকা-১৩, ঢাকা-১৭, ঢাকা-১৮, ঢাকা-২০, গাজীপুর-১, গাজীপুর-৬, নরসিংদী-৩, নারায়ণগঞ্জ-৪, রাজবাড়ী-২, ফরিদপুর-১, মাদারীপুর-২, সুনামগঞ্জ-২, সুনামগঞ্জ-৪, সিলেট-৪, সিলেট-৫, হবিগঞ্জ-১, ব্রাহ্মণবাড়িয়া-২, ব্রাহ্মণবাড়িয়া-৬, কুমিল্লা-২, কুমিল্লা-৭, লক্ষীপুর-১, লক্ষীপুর-৪, চট্টগ্রাম-৩, চট্টগ্রাম-৬, চট্টগ্রাম-৯, চট্টগ্রাম-১১, চট্টগ্রাম-১৪, চট্টগ্রাম-১৫ এবং কক্সবাজার-২।

















