মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬| সকাল ৮:০২

বিএনপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ২১, ২০২৫ ১০:০০ অপরাহ্ণ
বিএনপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে

বিএনপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে

জাতীয় নির্বাচন এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছে। মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন।

দলে মহাসচিবের পাশাপাশি রয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসুর মাহমুদ চৌধুরী এবং সালাহ উদ্দিন আহমদ। যমুনায় প্রবেশের আগে সালাহ উদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়েছিল এবং উনি নির্ধারিত সময়ে সাক্ষাতের অনুমতি দিয়েছেন।

বৈঠকে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন, প্রশাসনের কিছু বিষয় এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। বর্তমানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই বৈঠকে দেশের চলমান রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি এবং আগামীর নির্বাচনসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা হবে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি