বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬| রাত ৮:২২

বাফুফের কোচিং স্টাফের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও ক্ষোভ প্রকাশ্য

প্রতিবেদক
staffreporter
আগস্ট ২৬, ২০২৬ ৫:২২ অপরাহ্ণ
বাফুফের কোচিং স্টাফের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও ক্ষোভ প্রকাশ্য

বাফুফের কোচিং স্টাফের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও ক্ষোভ প্রকাশ্য

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) পুরুষ অনূর্ধ্ব-২০ দলের কোচদের হাতাহাতির পর এবার অনূর্ধ্ব-১৭ নারী দলের কোচিং স্টাফের অভ্যন্তরীণ অসন্তোষ প্রকাশ পেয়েছে। দলের দায়িত্ব পালনকালে টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুর সঙ্গে দূরত্ব ও মনোমালিন্য তৈরি হয় সহকারী কোচ মিরোনা আক্তারের। অনুশীলনের সময় ফুটবলারদের সামনে ক্রমাগত অধস্তনদের ভুল ধরানো এবং অপ্রীতিকর পরিস্থিতি তৈরির জের ধরে মাঠেই বাঁশি ছুড়ে ফেলেন মিরোনা। এই অনাকাঙ্ক্ষিত আচরণের কারণে সাধারণ সম্পাদক তাকে শোকজ করলে বিষয়টি ফুটবলাঙ্গনে তীব্র আলোচনার জন্ম দেয়।

বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানান, মিরোনার কারণ দর্শানোর জবাব বিশ্লেষণ করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ২০১৯ সালে দেশের ফুটবলে প্রথম নারী কোচ হিসেবে ইতিহাস গড়া মিরোনা ২০২১ সাল থেকেই বাফুফের বেতনভুক্ত কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে জাতীয় দলের অনুশীলনে খেলোয়াড়দের সামনে প্রকাশ্যে হেড কোচের প্রতি এমন আচরণ একদিকে যেমন তার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে, তেমনি অন্যদিকে ক্রমাগত হেয় করার মানসিকতার দরুন তিনি এমন আচরণে বাধ্য হয়েছেন বলেও অনেকে অভিমত প্রকাশ করেছেন।

বাফুফের বেতনভুক্ত দেশি কোচদের একটি বড় অংশও টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুর প্রতি নানাভাবে অসন্তুষ্ট। অভিযোগ রয়েছে, তিনি দেশি কোচদের ওপর খবোরদারি ও ভুল ধরলেও বিদেশি কোচদের তদারকি থেকে দূরে থাকেন। তাছাড়া কোচদের কাজের তালিকা দেরিতে জমা হওয়ার অজুহাতে সাধারণ কোচদের বেতন ঝুলিয়ে রাখা, প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের সঙ্গে রুক্ষ আচরণ এবং আপডেট কারিকুলাম না রাখার বিষয়েও তার বিরুদ্ধে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি