সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬| সন্ধ্যা ৭:০১

বাঙালি পথপ্রদর্শক আয়ুব আলী মাস্টারের সম্মানে লন্ডনে স্মারক ফলক উন্মোচন

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ৪, ২০২৫ ৮:৪৪ অপরাহ্ণ
বাঙালি পথপ্রদর্শক আয়ুব আলী মাস্টারের সম্মানে লন্ডনে স্মারক ফলক উন্মোচন

বাঙালি পথপ্রদর্শক আয়ুব আলী মাস্টারের সম্মানে লন্ডনে স্মারক ফলক উন্মোচন

পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে বাঙালি অভিবাসীদের অন্যতম পথপ্রদর্শক আয়ুব আলী মাস্টারের সম্মানে একটি স্মারক ফলক (মেমোরিয়াল প্ল্যাক) উন্মোচন করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। রোববার (২ নভেম্বর) পূর্ব লন্ডনের ক্রিশ্চিয়ান স্ট্রিটের ড্রেউয়েট হাউসের বাইরে অনুষ্ঠিত হয় এই উন্মোচন অনুষ্ঠান, যেখানে আয়ুব আলী মাস্টার ১৯৪০-এর দশকে প্রতিষ্ঠা করেছিলেন ‘ইন্ডিয়ান সিমেনস ওয়েলফেয়ার লিগ’।

অনুষ্ঠানটি শুরু হয় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কনজারভেশন অফিসার আন্না জুকেল্লির উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে। পরে বক্তব্য দেন স্বাধীনতা ট্রাস্টের চেয়ারপারসন জুলি বেগম। আয়ুব আলীর নাতনি পারুল হুসেন পরিবারের পক্ষ থেকে বক্তৃতা দিয়ে বলেন, অবশেষে তার নানার অবদান যথাযথ স্বীকৃতি পাচ্ছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাংস্কৃতিক বিষয়ক লিড মেম্বার কাউন্সিলর কামরুল হোসেন। তিনি আয়ুব আলী মাস্টারসহ প্রথম প্রজন্মের বাঙালি অভিবাসীদের অবদান স্মরণ করে বলেন, “তাদের পরিশ্রম ও ত্যাগের কারণেই আজকের যুক্তরাজ্যের বাঙালি সম্প্রদায় প্রতিষ্ঠিত হয়েছে।”

১৯১৯ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান আয়ুব আলী মাস্টার। তিনি প্রথমে টিলবেরি ডকসে পৌঁছে ১৩ স্যান্ডিস রো-তে বসবাস শুরু করেন, যেখানে তিনি নাবিকদের খাবার, আশ্রয় এবং প্রশাসনিক সহায়তা দিতেন। সেই থেকেই সবাই তাকে ‘মাস্টার’ নামে চিনত। পরবর্তীতে তিনি অরিয়েন্ট ট্রাভেলস নামে একটি ট্রাভেল এজেন্সি প্রতিষ্ঠা করেন, যা পরে ব্রিক লেনের ৯৬ নম্বরে স্থানান্তরিত হয়।

দীর্ঘ কর্মময় জীবনের পর আয়ুব আলী মাস্টার ১৯৮০ সালে বাংলাদেশে মৃত্যুবরণ করেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
আজকের খেলা: ৯ সেপ্টেম্বর, ২০২৬

আজকের খেলা: ২৬ জুন, ২০২৬

ঢাকার নদীগুলোর পানি মান পর্যবেক্ষণে আধুনিক ব্যবস্থা গড়ে তুলছে সরকার

ঢাকার নদীগুলোর পানি মান পর্যবেক্ষণে আধুনিক ব্যবস্থা গড়ে তুলছে সরকার

ইরানের তেলমন্ত্রীর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানের তেলমন্ত্রীর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

পাকিস্তানের বিপক্ষে সিরিজে জয় পাওয়া বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ওঠা-নামা

পাকিস্তানের বিপক্ষে সিরিজে জয় পাওয়া বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ওঠা-নামা

আজকের খেলা: ৯ সেপ্টেম্বর, ২০২৬

আজকের খেলা: ৮ নভেম্বর, ২০২৫

ইংলিশ চ্যানেল পেরিয়ে একদিনে যুক্তরাজ্যে রেকর্ডসংখ্যক অভিবাসীর প্রবেশ

ইংলিশ চ্যানেল পেরিয়ে একদিনে যুক্তরাজ্যে রেকর্ডসংখ্যক অভিবাসীর প্রবেশ

আজকের মূদ্রার হার (১৮ ডিসেম্বর, ২০২৪)

বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েনে বিপদে সুন্দরবনের শুঁটকি ব্যবসায়ীরা

বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েনে বিপদে সুন্দরবনের শুঁটকি ব্যবসায়ীরা

ইরানের সঙ্গে চুক্তি নিয়ে তাড়াহুড়ো করবে না যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে চুক্তি নিয়ে তাড়াহুড়ো করবে না যুক্তরাষ্ট্র

রাজধানীতে বর্ণিল সাজ ও প্রার্থনার মধ্য দিয়ে বড়দিন উদ্‌যাপিত

বাংলাদেশে পালিত হচ্ছে শুভ বড়দিন ২০২৫: সাম্প্রদায়িক সম্প্রীতির আহ্বান