শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬| সকাল ৯:৫৯

বাউফলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি শফিকুল ইসলাম মাসুদ

প্রতিবেদক
staffreporter
মে ২৭, ২০২৬ ২:১৭ অপরাহ্ণ
বাউফলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি শফিকুল ইসলাম মাসুদ

বাউফলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি শফিকুল ইসলাম মাসুদ

পটুয়াখালীর বাউফলে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিলের অর্থ আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় বাউফল উপজেলা জামায়াতের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দেড়শ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার প্রদানের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী ও অর্থ বিতরণ করেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। উপজেলা জামায়াতের নেতা মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের সংসদ সদস্যদের মাধ্যমে যে অনুদান দিয়েছেন, তা সততা ও ইনসাফের সাথে প্রকৃত দুস্থ ও অসহায় মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। উপহার প্রদানের ক্ষেত্রে দল, বর্ণ বা ধর্ম বিবেচনা না করে শুধুমাত্র মানবিক দিকটিকে প্রাধান্য দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অতীতে সরকারি অনুদান সাধারণ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছাত না। তবে বর্তমান প্রশাসন ও জনপ্রতিনিধিরা জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। বাউফলের প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং প্রয়োজনে এর পরিধি আরও বাড়ানো হবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত