বাংলাদেশ পুলিশের ৩৩ কর্মকর্তাকে ডিআইজি পদে পদোন্নতি
বাংলাদেশ পুলিশের ৩৩ কর্মকর্তাকে উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদোন্নতির তথ্য জানা গেছে।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করে অন্তর্বর্তী সরকার। সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি অনুষ্ঠিত হয়, যেখানে এই এসপিদের দায়িত্ববণ্টন করা হয়। এরপর বুধবার পদায়ন সহ প্রজ্ঞাপন জারি করা হয়।
পুলিশ সদর দপ্তরের সূত্র জানিয়েছে, যমুনায় লটারির সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন



















