শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬| ভোর ৫:৩৬

বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে ‘দ্বিতীয় বাংলাদেশ-চীন এক্সিবিশন ২০২৫’

প্রতিবেদক
staffreporter
আগস্ট ২০, ২০২৫ ১০:৫৭ পূর্বাহ্ণ
বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে ‘দ্বিতীয় বাংলাদেশ-চীন এক্সিবিশন ২০২৫’

বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে ‘দ্বিতীয় বাংলাদেশ-চীন এক্সিবিশন ২০২৫’

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দ্বিতীয় বাংলাদেশ-চীন এক্সিবিশন ২০২৫’, যা বাংলাদেশ-চীনের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর ও কার্যকর করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে। প্রদর্শনীর আয়োজন করছে চীনের দূতাবাস ও চায়নিজ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি)।

এই প্রদর্শনীতে বাংলাদেশ ও চীনের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিনিধি, বিনিয়োগকারী এবং বিভিন্ন খাতের অংশীজন একত্রিত হবেন। এটি কেবল বাণিজ্যিক প্রদর্শনী নয়, বরং দু’দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে বাংলাদেশ ইতিমধ্যেই চীনের সহযোগিতায় পদ্মা রেল সংযোগ, কর্ণফুলী টানেল এবং পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রসহ বেশ কিছু মেগা প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেছে। এসব প্রকল্প দেশের অবকাঠামোগত উন্নয়ন, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তঃদেশীয় বাণিজ্যে নতুন মাত্রা যোগ করেছে।

প্রদর্শনীতে অংশ নেবে প্রকৌশল, নির্মাণ, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, ফার্মাসিউটিক্যালস, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, আর্থিক সেবা, পরিবহন এবং পরামর্শক সেবা সহ শতাধিক প্রতিষ্ঠান। এটি একটি শক্তিশালী বি টু বি (বিজনেস টু বিজনেস) প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে অংশগ্রহণকারীরা সরাসরি যোগাযোগ, প্রযুক্তি স্থানান্তর, যৌথ বিনিয়োগ এবং নতুন ব্যবসায়িক সম্পর্ক তৈরির সুযোগ পাবেন।

প্রদর্শনী চলাকালীন বিভিন্ন ব্যবসায়িক সেমিনার, নেটওয়ার্কিং সেশন, বিনিয়োগ সংলাপ এবং খাতভিত্তিক কর্মশালাও অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী কোম্পানিগুলো বাংলাদেশের বাজারে তাদের সম্ভাবনা ও পরিকল্পনা তুলে ধরবেন, যা দু’দেশের মধ্যে আস্থা ও বোঝাপড়া বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজকরা আশা করছেন, এক্সিবিশনটি বর্তমান বিনিয়োগের সুযোগ ছাড়াও ভবিষ্যতের টেকসই উন্নয়ন সহযোগিতার ভিত্তি স্থাপনেও সহায়ক হবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
আজকের খেলা: ৭ অক্টোবর, ২০২৬

আজকের খেলা: ২৪ মার্চ, ২০২৬

মীরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ থেকে পণ্য রপ্তানি শুরু

মীরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ থেকে পণ্য রপ্তানি শুরু

কামরুল ও মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের দিন আজ

কামরুল ও মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের দিন আজ

ইরান কয়েক মাসের মধ্যেই আবারও ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে, বললেন আইএইএ প্রধান

ইরান কয়েক মাসের মধ্যেই আবারও ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে, বললেন আইএইএ প্রধান

নিঃসন্দেহে মৃত্যুর পরও জীবন আছে, দাবি মার্কিন গবেষকের

হরমুজ প্রণালি দিয়ে পুনরায় জাহাজ চলাচল শুরু

হরমুজ প্রণালি দিয়ে পুনরায় জাহাজ চলাচল শুরু

বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে পাট ও কাপড় আমদানি নিষিদ্ধ করলো ভারত

বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে পাট ও কাপড় আমদানি নিষিদ্ধ করলো ভারত

‘গোটা বিশ্ব ভারতের সামরিক শক্তি দেখেছে’ — দাবি নরেন্দ্র মোদির

‘গোটা বিশ্ব ভারতের সামরিক শক্তি দেখেছে’ — দাবি নরেন্দ্র মোদির

মেলবোর্নে ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারের সামনে থেকে গান্ধীর ভাস্কর্য চুরি

মেলবোর্নে ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারের সামনে থেকে গান্ধীর ভাস্কর্য চুরি

ভিসা ও কনস্যুলার সেবা পেতে ১৩ পশ্চিমা দেশের বিশেষ সতর্কতা

ভিসা ও কনস্যুলার সেবা পেতে ১৩ পশ্চিমা দেশের বিশেষ সতর্কতা