রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬| দুপুর ১:৪৫

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অর্থনৈতিক ও আর্থিক সহযোগিতা জোরদারে বৈঠক

প্রতিবেদক
staffreporter
আগস্ট ৭, ২০২৬ ১০:১৬ অপরাহ্ণ
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অর্থনৈতিক ও আর্থিক সহযোগিতা জোরদারে বৈঠক

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অর্থনৈতিক ও আর্থিক সহযোগিতা জোরদারে বৈঠক

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী এবং দেশটির উপ-অর্থমন্ত্রী লিউ চিন টং-এর মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার মালয়েশিয়ার অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এই বৈঠকে দুই দেশের মধ্যে আর্থিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে নানাবিধ গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) বাস্তবায়ন, কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক পারস্পরিক সহযোগিতা এবং ইসলামী অর্থায়নের মতো বিষয়গুলো প্রাধান্য পায়। একইসঙ্গে অর্থপাচার প্রতিরোধ ও পাচারকৃত সম্পদ উদ্ধার, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ এবং হালাল শিল্পে অর্থায়নের সম্ভাবনার ওপর বিশেষ জোর দেওয়া হয়। পাশাপাশি, দেশে ফিরে আসা প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের মালয়েশিয়ার ব্যাংকে রক্ষিত আমানত তোলার প্রক্রিয়া সহজ করার বিষয়টি নিয়েও কথা বলেন প্রতিনিধিরা।

এছাড়া মালয়েশিয়ার রাষ্ট্রীয় ফান্ড খাজানাহ-র সঙ্গে কৌশলগত সহযোগিতা বৃদ্ধিসহ বাংলাদেশের প্রস্তাবিত ফান্ডে মালয়েশিয়ার বিনিয়োগের বিষয়েও উভয়ে আলোচনা করেন। উভয় পক্ষই বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে একসঙ্গে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে। মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রী বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানান এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো আরও বিস্তৃত করার আগ্রহ প্রকাশ করেন।

গুরুত্বপূর্ণ এই বৈঠকে মালয়েশিয়ার অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রয়্যাল মালয়েশিয়ান কাস্টমস বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। অন্যদিকে বাংলাদেশ হাইকমিশনের পক্ষে ডেপুটি হাইকমিশনার মোসাম্মাৎ শাহানারা মনিকা, প্রথম সচিব (বাণিজ্য) প্রণব কুমার ঘোষ এবং তৃতীয় সচিব (রাজনৈতিক) মোহাম্মদ তানজিম হুসাইন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
আবুধাবিতে এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আবুধাবিতে এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জাতীয় নির্বাচনের তফসিল ডিসেম্বরেই, ফেব্রুয়ারিতে ভোট: সিইসি নাসির উদ্দিন

জাতীয় নির্বাচনের তফসিল ডিসেম্বরেই, ফেব্রুয়ারিতে ভোট: সিইসি নাসির উদ্দিন

প্লাটিলেট কমে গেলে কী খাবেন?

প্লাটিলেট কমে গেলে কী খাবেন? রক্তে প্লাটিলেট বাড়ায় এমন ৪টি ফল

হাউস স্পিকার ন্যান্সি পেলোসি আনুষ্ঠানিকভাবে কংগ্রেস থেকে অবসর ঘোষণা করেছেন

হাউস স্পিকার ন্যান্সি পেলোসি আনুষ্ঠানিকভাবে কংগ্রেস থেকে অবসর ঘোষণা করেছেন

যুদ্ধবিরতি চুক্তিতে ক্ষুব্ধ হয়ে ইসরায়েলি সরকার ছাড়লেন বেন-গভির ও তার দল

যুদ্ধবিরতি চুক্তিতে ক্ষুব্ধ হয়ে ইসরায়েলি সরকার ছাড়লেন বেন-গভির ও তার দল

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়লো

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়লো

গাজার মানুষ না খেয়ে আছে, চিকিৎসা পাচ্ছে না: ডব্লিউএইচও

গাজার মানুষ না খেয়ে আছে, চিকিৎসা পাচ্ছে না: ডব্লিউএইচও

খিলক্ষেতে রেলের জমি থেকে অস্থায়ী মণ্ডপ সরানো নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ রেল উপদেষ্টার

খিলক্ষেতে রেলের জমি থেকে অস্থায়ী মণ্ডপ সরানো নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ রেল উপদেষ্টার

সময়সীমার আগেই আফগান শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে পাকিস্তান, উদ্বেগে জাতিসংঘ

সময়সীমার আগেই আফগান শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে পাকিস্তান, উদ্বেগে জাতিসংঘ

চেরনোবিল

চেরনোবিল: ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক বিপর্যয়