মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬| দুপুর ১২:৫৬

বাংলাদেশ ও মালদ্বীপের সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে শিক্ষা ও ধর্মীয় সহযোগিতায়

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ৩১, ২০২৫ ১:৪২ অপরাহ্ণ
বাংলাদেশ ও মালদ্বীপের সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে শিক্ষা ও ধর্মীয় সহযোগিতায়

বাংলাদেশ ও মালদ্বীপের সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে শিক্ষা ও ধর্মীয় সহযোগিতায়

বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বিস্তৃত করতে শিক্ষা, ধর্মীয় ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে একমত হয়েছে। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম ও দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রী ড. মোহাম্মদ শাহিম আলী সাঈদের সৌজন্য সাক্ষাতে এই সিদ্ধান্ত হয়।

গত মঙ্গলবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত এই সাক্ষাতে জুমার খুতবা বাংলায় অনুবাদের প্রস্তাবসহ দ্রুত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে সম্মতি জানায় দুই দেশ। এমওইউ কার্যকর হলে দুই দেশের ইসলামিক গবেষক, আলেম ও শিক্ষাবিদদের বিনিময় আরও সহজ হবে বলে আশা প্রকাশ করা হয়।

মালদ্বীপের ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রী বলেন, বাংলাদেশ মালদ্বীপের ভ্রাতৃপ্রতিম ও নির্ভরযোগ্য সহযোগী দেশ। তিনি বাংলাদেশের জাকাত ব্যবস্থাকে অনুসরণযোগ্য মডেল হিসেবে উল্লেখ করে এ খাতে বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন।

হাইকমিশনার ড. নাজমুল ইসলাম বলেন, প্রবাসী বাংলাদেশিদের ধর্মীয় বার্তা আরও সহজভাবে বোঝার জন্য জুমার খুতবা বাংলায় অনুবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে সামাজিক সম্প্রীতি ও ঐক্য আরও মজবুত হবে বলেও তিনি মন্তব্য করেন।

এছাড়া মালদ্বীপের শিক্ষার্থীদের বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ বাড়ানোর বিষয়েও দুই পক্ষ সম্মত হয়। এই উদ্যোগে মালদ্বীপ সরকার অর্থায়ন ও সহযোগিতা দেবে বলে জানানো হয়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি