রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬| ভোর ৫:২৪

বাংলাদেশে সোয়া কোটির বেশি ভিডিও সরিয়ে নিয়েছে টিকটক

প্রতিবেদক
staffreporter
এপ্রিল ২০, ২০২৬ ৭:৫০ অপরাহ্ণ
শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে ৪০ কোটি ডলার জরিমানা গুনছে টিকটক

বাংলাদেশে সোয়া কোটির বেশি ভিডিও সরিয়ে নিয়েছে টিকটক

জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে বাংলাদেশে নীতিমালা লঙ্ঘনের দায়ে মোট ১ কোটি ৫৩ লাখ ৯২ হাজার ১২৯টি ভিডিও অপসারণ করা হয়েছে। এর মধ্যে ৯৯.৯ শতাংশ কনটেন্ট প্রকাশের আগেই শনাক্ত করা হয়েছিল এবং প্রায় ৯৮.৪ শতাংশ ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে মুছে ফেলা হয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের উন্নত এআই-চালিত মডারেশন ব্যবস্থার কারণে দ্রুততম সময়ে ক্ষতিকর কনটেন্ট শনাক্ত ও অপসারণ করা সম্ভব হচ্ছে। শুধু নতুন ভিডিও নয়, বরং পুরোনো ভিডিও খুঁজে বের করেও তা সরিয়ে নেওয়া হচ্ছে। এছাড়া বিশ্বজুড়ে ২১ কোটি ৮৭ লাখ ৯৩ হাজার ৫৭২টি আপত্তিকর মন্তব্য এবং ১৪ কোটি ৭৭ লাখ ১৬ হাজার ৫১৮টি ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে প্ল্যাটফর্মটির নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে।

বিশ্বব্যাপী এই সময়ে মোট ১৭ কোটি ৫৩ লাখ ২ হাজার ৮৫টি ভিডিও অপসারণ করা হয়েছে, যার একটি বড় অংশ ছিল স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা। অপসারিত ভিডিওগুলোর মধ্যে ২১.২ শতাংশ ছিল প্রাপ্তবয়স্ক বা সংবেদনশীল কনটেন্ট এবং ১.৬ শতাংশ ছিল ভুল তথ্য সম্বলিত। ১৩ বছরের কম বয়সী সন্দেহভাজন ২ কোটি ৩৮ লাখ ৭৫ হাজার ৮৭৯টি অ্যাকাউন্টও এই সময়ের মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির সাথে সাথে প্ল্যাটফর্মের নিরাপত্তা বজায় রাখতে টিকটক প্রযুক্তিনির্ভর নজরদারি আরও বাড়াচ্ছে। তবে বিপুল পরিমাণ কনটেন্ট নিয়ন্ত্রণ করার পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা বজায় রাখাকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। টিকটক জানিয়েছে, তাদের এই কঠোর অবস্থান ভুয়া লাইক, ফলোয়ার এবং ক্ষতিকর প্রচারণা বন্ধে কার্যকর ভূমিকা রাখছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত