শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬| রাত ৮:৫৪

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় আলজেরিয়া

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ১১, ২০২৫ ৫:৩০ অপরাহ্ণ
বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় আলজেরিয়া

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় আলজেরিয়া

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, শিক্ষা, প্রযুক্তি এবং নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে চায় আলজেরিয়া। বৃহস্পতিবার আলজেরিয়া দূতাবাস আয়োজিত ১৯৬০ সালের গণবিক্ষোভ স্মরণ অনুষ্ঠানে রাষ্ট্রদূত আব্দেলওয়াহাব সাইদানি এ কথা বলেন।

আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় ১৯৬০ সালের বিক্ষোভ দিবস উপলক্ষে ঢাকার আলজেরিয়া দূতাবাস এই অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে আলজেরিয়ার জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ১৯৬০ সালের বিক্ষোভে প্রাণ হারানো শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।

রাষ্ট্রদূত সাইদানি বলেন, শার্ল দ্য গোলের সীমিত স্বায়ত্তশাসনের ‘থার্ড ওয়ে’ প্রস্তাব প্রত্যাখ্যান করে আলজেরিয়ানরা যে বিক্ষোভে রাস্তায় নেমেছিলেন, তা স্বাধীনতা আন্দোলনে যুগান্তকারী মোড় এনেছে। ফরাসি বাহিনীর দমন-পীড়ন, গণগ্রেপ্তার ও হত্যাকাণ্ড আন্দোলনকে আরও তীব্র করে এবং আন্তর্জাতিক অঙ্গনে আলজেরিয়ার দাবি শক্তিশালী করেছে। ১১ ডিসেম্বরের বিক্ষোভ আলজেরিয়ার জাতীয় ঐক্যকে সুদৃঢ় করে, পরবর্তীতে জাতিসংঘ আলজেরিয়ার আত্মনিয়ন্ত্রণের স্বীকৃতি দেয় এবং ফ্রান্স আলোচনায় বসতে বাধ্য হয়। শেষ পর্যন্ত আলজেরিয়া স্বাধীনতা অর্জন করে।

রাষ্ট্রদূত সাইদানি বলেন, বর্তমান আলজেরিয়ার উন্নয়ন, উদ্ভাবন, যুবশক্তির বিকাশ এবং অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে শহীদদের আত্মত্যাগের মিল তুলে ধরতে হবে। তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে আলজেরিয়ার লড়াইয়ের মিল উল্লেখ করে দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান জানান।

তিনি বিশেষভাবে উল্লেখ করেন, দুই দেশের মধ্যে যে সম্মান এবং আত্মনির্ভরতার ভিত্তিতে সম্পর্ক গড়ে উঠেছে, তা অব্যাহত রাখতে হবে। আলজেরিয়া বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, শিক্ষা, প্রযুক্তি ও নবায়নযোগ্য শক্তি ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে আগ্রহী। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রদর্শিত হয় ১৯৬০ সালের ১১ ডিসেম্বরের বিক্ষোভ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র, যেখানে স্বাধীনতার জন্য আত্মদানকারী বীরদের স্মরণ করা হয়। আলজেরিয়া দূতাবাস জানায়, কূটনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়িয়ে বাংলাদেশ ও আলজেরিয়ার বন্ধুত্ব আরও গভীর করার উদ্যোগ অব্যাহত থাকবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
এক দিনে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ৪২১ জন

জলবায়ু পরিবর্তন ও ডেঙ্গু প্রাদুর্ভাবের সম্পর্কের নতুন গবেষণা

জামায়াত নেতাদের সঙ্গে ডেমোক্রেটিক ইন্টারন্যাশনালের প্রতিনিধি দলের সৌজন্য বৈঠক

জামায়াত নেতাদের সঙ্গে ডেমোক্রেটিক ইন্টারন্যাশনালের প্রতিনিধি দলের সৌজন্য বৈঠক

শ্রীলঙ্কায় তীর্থযাত্রীবাহী বাস খাদে পড়ে ১৫ জন নিহত, আহত ৩০

শ্রীলঙ্কায় তীর্থযাত্রীবাহী বাস খাদে পড়ে ১৫ জন নিহত, আহত ৩০

‘অপারেশন সিঁদুর’ সিনেমার পোস্টার ঘিরে বলিউডে সমালোচনার ঝড়

‘অপারেশন সিঁদুর’ সিনেমার পোস্টার ঘিরে বলিউডে সমালোচনার ঝড়

আরএফএল গ্রুপে ম্যানেজার পদে নিয়োগ, আবেদন চলবে ১৬ জুন পর্যন্ত

আরএফএল গ্রুপে এক্সপোর্ট বিভাগে এমটিও পদে নিয়োগ, আবেদন চলবে ২৪ মে পর্যন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি সংগ্রহশালা’ প্রতিষ্ঠিত হচ্ছে

আজকের মুদ্রার হার (৬ নভেম্বর, ২০২৬)

আজকের মুদ্রার হার (১ জুন, ২০২৬)

বসুন্ধরা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ পদে নিয়োগ

বসুন্ধরা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ পদে নিয়োগ

আজকের মুদ্রার হার (৬ নভেম্বর, ২০২৬)

আজকের মুদ্রার হার (১ জানুয়ারি, ২০২৬)

যুদ্ধবিরতি সত্ত্বেও বৈরুতে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৪

যুদ্ধবিরতি সত্ত্বেও বৈরুতে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৪