শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬| রাত ১০:৫৫

বাংলাদেশসহ ৭০ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা, যুক্তরাষ্ট্রে ভারতের তুলনায় কম সুবিধা পাচ্ছে ঢাকা ও ইসলামাবাদ

প্রতিবেদক
staffreporter
আগস্ট ১, ২০২৫ ৪:৪৪ অপরাহ্ণ
বাংলাদেশসহ ৭০ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা, যুক্তরাষ্ট্রে ভারতের তুলনায় কম সুবিধা পাচ্ছে ঢাকা ও ইসলামাবাদ

বাংলাদেশসহ ৭০ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা, যুক্তরাষ্ট্রে ভারতের তুলনায় কম সুবিধা পাচ্ছে ঢাকা ও ইসলামাবাদ

বাংলাদেশসহ বিশ্বের ৭০টি দেশের জন্য নতুন আমদানি শুল্কহার ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দর কষাকষির পর বাংলাদেশের শুল্কহার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। পাকিস্তানের জন্য এই হার ১৯ শতাংশ। তবে ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় তাদের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে নিজের শর্তে বাণিজ্য চুক্তি সম্পন্ন করার পর এবার ভারতের ওপর চাপ সৃষ্টি করেছেন ট্রাম্প। নতুন ঘোষিত পারস্পরিক শুল্ক তালিকা অনুযায়ী, বাংলাদেশের মতো দেশগুলোর পণ্যে ভারতের তুলনায় কম হারে শুল্ক বসানো হয়েছে, যা আগামী ৭ আগস্ট থেকে কার্যকর হবে।

বিশেষজ্ঞরা বলছেন, ভারতের তুলনায় কম শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে বাড়তি সুবিধা সৃষ্টি হবে, বিপরীতে ভারতের এই খাতে প্রতিযোগিতা কমে যেতে পারে। অন্যদিকে, ভিয়েতনাম, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর ওপরও ভারতের তুলনায় কম শুল্ক নির্ধারণ করা হয়েছে, ফলে বৈদ্যুতিক ও ইলেকট্রনিকস পণ্যে ভারতের অবস্থান দুর্বল হতে পারে।

হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হাসেট জানান, ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনার গতি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প হতাশ। তিনি মনে করেন, ২৫ শতাংশ শুল্ক চাপানো হলে পরিস্থিতি সমাধানে সহায়ক হবে।

ভারতের কৃষি ও গাড়ি খাতকে কেন্দ্র করে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি আটকে আছে। জিএম পণ্য আমদানিতে ভারতের অনিচ্ছা এবং জৈবপ্রযুক্তি পণ্য অনুমোদনের ধীরগতি যুক্তরাষ্ট্রের অসন্তোষের বড় কারণ। যুক্তরাষ্ট্র চাইছে, ভারত কৃষি ও দুগ্ধ খাত খুলে দিক এবং জিএম পণ্যের ওপর নিষেধাজ্ঞা তুলে নিক। তবে ভারতের কৃষকভিত্তিক অর্থনীতি ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা এই প্রক্রিয়ায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
প্রবাসী ভোটারদের কাছে ৬ লাখ ৭৭ হাজার পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে

প্রবাসী ভোটারদের কাছে ৬ লাখ ৭৭ হাজার পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে

কুয়েটের ঘটনায় শিবিরের কোনো সম্পর্ক নেই: জাহিদুল ইসলাম

কুয়েটের ঘটনায় শিবিরের কোনো সম্পর্ক নেই: জাহিদুল ইসলাম

আজকের খেলা: ৬ নভেম্বর, ২০২৬

আজকের খেলা: ৩ মে, ২০২৫

জাতিসংঘ কর্মী ছাঁটাইয়ের বিরুদ্ধে জেনেভায় বিক্ষোভ

জাতিসংঘ কর্মী ছাঁটাইয়ের বিরুদ্ধে জেনেভায় বিক্ষোভ

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪

বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উপলক্ষে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অভিনন্দন

বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উপলক্ষে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অভিনন্দন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ব্যাপক হতাহতের শঙ্কা, নিখোঁজ ৩৫ জন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ব্যাপক হতাহতের শঙ্কা, নিখোঁজ ৩৫ জন

পিসার হেলানো টাওয়ার: এক রহস্যময় স্থাপত্য

পিসার হেলানো টাওয়ার: এক রহস্যময় স্থাপত্য

দেব ও মিঠুন চক্রবর্তীর ‘প্রজাপতি ২’ নিয়ে কলকাতার প্রেক্ষাগৃহে বড় বিতর্ক

দেব ও মিঠুন চক্রবর্তীর ‘প্রজাপতি ২’ নিয়ে কলকাতার প্রেক্ষাগৃহে বড় বিতর্ক

ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা থেকে সরে আসাকে স্বাগত জানাল হামাস

ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা থেকে সরে আসাকে স্বাগত জানাল হামাস