শনিবার, ৮ই আগস্ট, ২০২৬| রাত ১১:৩৭

বলিউড কিংধর্মেন্দ্রের সম্পত্তি: দুই স্ত্রী ও ছয় সন্তানের ভাগাভাগির সম্ভাবনা

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ২৯, ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ণ
বলিউড কিংধর্মেন্দ্রের সম্পত্তি: দুই স্ত্রী ও ছয় সন্তানের ভাগাভাগির সম্ভাবনা

বলিউড কিংধর্মেন্দ্রের সম্পত্তি: দুই স্ত্রী ও ছয় সন্তানের ভাগাভাগির সম্ভাবনা

গত ২৪ নভেম্বর প্রয়াত হয়েছেন বলিউডের কিংবদন্তি ধর্মেন্দ্র। ৯০তম জন্মদিনের ঠিক আগে তিনি চলে গেলেন না ফেরার দেশে। দীর্ঘ সিনেমা জীবন এবং অসংখ্য কালজয়ী চলচ্চিত্রের পাশাপাশি তিনি রেখে গেছেন দুই স্ত্রী—প্রকাশ কৌর ও হেমা মালিনী—এবং ছয় সন্তান: সানি দেওল, ববি দেওল, অজিতা দেওল, বিজেতা দেওল, এষা দেওল ও অহনা দেওল। ভক্তদের মধ্যে এখন প্রশ্ন, প্রায় ৪০০ কোটি রূপির এই বিশাল সম্পত্তি কিভাবে ভাগ হবে।

ধর্মেন্দ্রর মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৪০০–৪৫০ কোটি রুপি। এতে রয়েছে মুম্বাইয়ের বিলাসবহুল বাংলো এবং মহারাষ্ট্রের লোনাওয়ালায় ১০০ একরের একটি বিশাল ফার্মহাউস। ফার্মহাউসটিতে তিনি প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে থাকতেন এবং জীবনের শেষ দিনগুলোতে বেশিরভাগ সময় চাষবাস ও পোষ্যদের সঙ্গে কাটিয়েছেন।

সম্পত্তির মধ্যে রয়েছে ১৭ কোটি রূপিরও বেশি মূল্যের একাধিক আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা। এছাড়া তার মালিকানাধীন ‘গরম ধরম ধাবা’-এর চেইন, হরিয়ানার ‘হি ম্যান’ রেস্তোরাঁ, দামি গাড়ির সংগ্রহ এবং বড় মেয়ের নামে শুরু করা চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ‘বিজেতা ফিল্মস’-ও এই সম্পত্তির অংশ।

ধর্মেন্দ্র কোনো উইল বা বক্তব্যে প্রকাশ্যে তার সম্পত্তি ভাগাভাগির নির্দেশ দেননি। ধারণা করা হচ্ছে, এই সুবিশাল সম্পত্তি তার ছয় সন্তানের মধ্যে ভাগ হবে। ভারতীয় উত্তরাধিকার আইন অনুযায়ী, যদি কোনও উইল না থাকে, তাহলে ছয় সন্তানের মধ্যে সমানভাবে ভাগ হবে।

তবে দুই স্ত্রীর অধিকার নিয়ে আইনি জটিলতা তৈরি হতে পারে। দিল্লি হাইকোর্টের আইনজীবী কমলেশ কুমার মিশ্র জানিয়েছেন, ধর্মেন্দ্রের ছয় সন্তানেরই সম্পত্তির ওপর দাবি থাকবে। কিন্তু যদি প্রকাশ কৌরের সঙ্গে প্রথম বিবাহ বৈধ থাকে, তাহলে হেমা মালিনী স্বয়ংক্রিয়ভাবে উত্তরাধিকার সূত্রে অংশীদার হবেন না। প্রথম স্ত্রীর আইনগত অধিকার বেশি প্রাধান্য পেতে পারে।

কিছু রিপোর্টে বলা হয়েছে, ধর্মেন্দ্র প্রথম বিবাহ বলবৎ থাকা অবস্থায় হেমা মালিনীকে বিয়ের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এই ক্ষেত্রে হিন্দু আইন প্রযোজ্য হবে না এবং পরিস্থিতি ভিন্ন হতে পারে।

তবে হেমা মালিনী নিজে ২০২২ সালে একটি সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছিলেন যে, তিনি ধর্মেন্দ্রের সম্পত্তিতে অংশীদার হতে চান না। তিনি বলেছিলেন, “আমি তার কাছ থেকে বেশি কিছু আশা করিনি, শুধু ভালোবাসা চেয়েছি। আমার কাছে তার সম্পত্তি, টাকা বা অন্য কিছুর দরকার নেই। আমার শুধু কিছু ভালোবাসা দরকার।”

সর্বোপরি ধর্মেন্দ্রের বিশাল সম্পত্তি মূলত ছয় সন্তানের মধ্যে ভাগ হবে, তবে দুই স্ত্রীর আইনি অধিকার ও ধর্মীয় প্রেক্ষাপট অনুযায়ী কিছু জটিলতা থাকতে পারে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
পুরনো আইফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ হওয়ার আশঙ্কা, সতর্কতা জারি

পুরনো আইফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ হওয়ার আশঙ্কা, সতর্কতা জারি

ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসী হামলায় নিহত শিশুসহ নিহতের সংখ্যা ৬২ হাজার ছাড়াল

ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসী হামলায় নিহত শিশুসহ নিহতের সংখ্যা ৬২ হাজার ছাড়াল

আজকের আবহাওয়া (৮ আগস্ট, ২০২৬)

আজকের আবহাওয়া (২৬ অক্টোবর, ২০২৫)

গাজায় থামছেই না মৃত্যুর মিছিল, নিহত বেড়ে ৪৬ হাজার ৬০০

গাজায় থামছেই না মৃত্যুর মিছিল, নিহত বেড়ে ৪৬ হাজার ৬০০

বিশ্ব কিডনি দিবসে সচেতনতা র‍্যালি এবং সেমিনার আয়োজন

শিশু সুরক্ষায় যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থার চাপ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর

সৃজিতের ‘উইঙ্কল টুইঙ্কল’ সিনেমায় প্রথম ঝলক

বাংলাদেশে সোয়া কোটির বেশি ভিডিও সরিয়ে নিয়েছে টিকটক

বাংলাদেশে সোয়া কোটির বেশি ভিডিও সরিয়ে নিয়েছে টিকটক

নাতাঞ্জে আগুনে পুড়ল ইরানের প্রধান পারমাণবিক কেন্দ্র, ইসরায়েলি হামলার সন্দেহ

নাতাঞ্জে আগুনে পুড়ল ইরানের প্রধান পারমাণবিক কেন্দ্র, ইসরায়েলি হামলার সন্দেহ

আজকের খেলা: ৭ আগস্ট, ২০২৬

আজকের খেলা: ২৮ মে, ২০২৫

ওড়িশার জনপ্রিয় গায়ক হুমান সাগরের অকাল মৃত্যুতে সংগীত অঙ্গনে শোক

ওড়িশার জনপ্রিয় গায়ক হুমান সাগরের অকাল মৃত্যুতে সংগীত অঙ্গনে শোক