মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬| রাত ৮:১৯

বলিউড অভিনেতা সতীশ শাহের প্রয়াণ, কিডনি জটিলতায় ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ২৬, ২০২৫ ৩:৫১ অপরাহ্ণ
বলিউড অভিনেতা সতীশ শাহের প্রয়াণ, কিডনি জটিলতায় ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস

বলিউড অভিনেতা সতীশ শাহের প্রয়াণ, কিডনি জটিলতায় ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস

বলিউডের বর্ষীয়ান অভিনেতা সতীশ শাহ আর নেই। শনিবার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। জানা গেছে, ‘সারাভাই ভার্সেস সারাভাই’ খ্যাত এই জনপ্রিয় অভিনেতা দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন।

চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত সতীশ শাহের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এক ভিডিও বার্তায় তিনি জানান, সকালে বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হিন্দুজা হাসপাতালে নেওয়া হয় অভিনেতাকে, তবে চিকিৎসকরা তাকে আর বাঁচাতে পারেননি। তিনি বলেন, “আজ দুপুর আড়াইটার দিকে কিডনি বিকল হয়ে সতীশ শাহ মারা গেছেন। এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য এক বিশাল ক্ষতি। তিনি ছিলেন অসাধারণ অভিনেতা এবং দারুণ একজন মানুষ।” জানা গেছে, শনিবারই তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা।

১৯৮৩ সালে ‘জানে ভি দো ইয়ারো’ সিনেমার মাধ্যমে বলিউডে জনপ্রিয়তা পান সতীশ শাহ। পরবর্তীতে ‘ইয়ে জো হ্যায় জিন্দেগি’, ‘ম্যায় হুঁ না’, ‘কাল হো না হো’, ‘ফানা’, ‘ওম শান্তি ওম’-এর মতো বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করে তিনি দর্শকের হৃদয় জয় করেন। ছোট পর্দাতেও তার সাফল্য ছিল সমান, বিশেষ করে জনপ্রিয় কমেডি সিরিজ ‘সারাভাই ভার্সেস সারাভাই’ তাকে ঘরে ঘরে পরিচিত করে তোলে।

২০১৪ সালে সাজিদ খান পরিচালিত ‘হামশকলস’ ছিল তার শেষ সিনেমা। এছাড়া ২০০৮ সালে অর্চনা পুরন সিংয়ের সঙ্গে ‘কমেডি সার্কাস’-এর সহবিচারক হিসেবেও কাজ করেছিলেন তিনি। বলিউডের প্রিয় এই মুখের প্রয়াণে সহকর্মী ও ভক্তদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
ইতিহাসের এই দিনে (১০ আগস্ট, ২০২৬)

ইতিহাসের এই দিনে (২৪ মে, ২০২৬)

নতুন মৌসুমের পরিকল্পনায় ব্যস্ত বাফুফে, আজ বৈঠকে বসছে পেশাদার লিগ কমিটি

নতুন মৌসুমের পরিকল্পনায় ব্যস্ত বাফুফে, আজ বৈঠকে বসছে পেশাদার লিগ কমিটি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শমনে পুতিন-জেলেনস্কি বৈঠকের ইঙ্গিত দিল ক্রেমলিন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শমনে পুতিন-জেলেনস্কি বৈঠকের ইঙ্গিত দিল ক্রেমলিন

অসংখ্য পরিবারের ঈদ আনন্দ কেড়ে নিয়েছে আ. লীগ: রেজাউল করিম

অসংখ্য পরিবারের ঈদ আনন্দ কেড়ে নিয়েছে আ. লীগ: রেজাউল করিম

১৪ বছরেই ইতিহাস গড়া বৈভব সূর্যবংশী, আইপিএলে শেষ ম্যাচেও বাজিমাত

১৪ বছরেই ইতিহাস গড়া বৈভব সূর্যবংশী, আইপিএলে শেষ ম্যাচেও বাজিমাত

নেতানিয়াহুর আমলে পশ্চিম তীরে বসতি স্থাপনে ৪০ শতাংশের উল্লম্ফন

নেতানিয়াহুর আমলে পশ্চিম তীরে বসতি স্থাপনে ৪০ শতাংশের উল্লম্ফন

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৯২

সারা দেশে হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

বাংলাদেশের পাহাড়: প্রকৃতি, মানুষ ও সম্ভাবনার গল্প

বাংলাদেশের পাহাড়: প্রকৃতি, মানুষ ও সম্ভাবনার গল্প

ফেসবুক আবার প্রাথমিক লক্ষ্যেই ফিরছে, বাড়ছে বন্ধু ও মার্কেটপ্লেসকেন্দ্রিক ফিচার

ফেসবুক আবার প্রাথমিক লক্ষ্যেই ফিরছে, বাড়ছে বন্ধু ও মার্কেটপ্লেসকেন্দ্রিক ফিচার

গাজায় আন্তর্জাতিক বাহিনীতে যোগদানের আগ্রহ বাংলাদেশের

গাজার রাফা অঞ্চলে গোলাগুলি ও বিস্ফোরণ, যুদ্ধবিরতির অবস্থা অনিশ্চিত