বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬| সকাল ৭:৩১

বলিউডের হিম্যান ধর্মেন্দ্রকে স্মরণে আজ মুম্বাইয়ে বিশেষ অনুষ্ঠান

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ২৭, ২০২৫ ৮:১২ অপরাহ্ণ
বলিউডের হিম্যান ধর্মেন্দ্রকে স্মরণে আজ মুম্বাইয়ে বিশেষ অনুষ্ঠান

বলিউডের হিম্যান ধর্মেন্দ্রকে স্মরণে আজ মুম্বাইয়ে বিশেষ অনুষ্ঠান

বলিউডের ‘হিম্যান’খ্যাত অভিনেতা ধর্মেন্দ্র ২৪ নভেম্বর অসুস্থতার পর মুম্বাইয়ের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ পুরো বলিউডসহ অসংখ্য ভক্ত-অনুরাগী। এই দুঃসময়ে তার পরিবার বর্ণময় কর্মজীবনকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার উদ্যোগ নিয়েছে।

প্রথমে স্মরণসভা আগামী সপ্তাহে আয়োজনের কথা শোনা গেলেও বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যাতেই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। দেওল পরিবারের পক্ষ থেকে প্রকাশিত একটি পোস্টারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পোস্টারে ধর্মেন্দ্রর তরুণ বয়সের ছবি ব্যবহার করে লেখা হয়েছে ‘সেলিব্রেশন অফ লাইফ’।

২৭ নভেম্বর মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে এই স্মরণসভার আয়োজন করা হয়েছে, যা বিকেল ৫:৩০টা থেকে সন্ধ্যা ৭:৩০টা পর্যন্ত চলবে। এখানে উপস্থিত থাকবেন প্রয়াত অভিনেতার পরিবার, ঘনিষ্ঠজন ও বলিউডের বিশিষ্ট ব্যক্তিরা।

উল্লেখযোগ্য বিষয় হলো, আগামী ৮ ডিসেম্বর ছিল ধর্মেন্দ্রর ৯০তম জন্মদিন। এ উপলক্ষে দেওল পরিবারে চলছিল নানা আয়োজন, কিন্তু আকস্মিক মৃত্যুতে সব পরিকল্পনা থমকে যায়। এদিকে ধর্মেন্দ্রর শেষকৃত্যের সময় পরিবারকে সান্ত্বনা দিতে ইতোমধ্যেই অসংখ্য বলিউড তারকা তার বাসভবনে গেছেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
খারকিভের কুপিয়ানস্ক রুশ বাহিনীর দখলে

খারকিভের কুপিয়ানস্ক রুশ বাহিনীর দখলে

অরিজিৎ সিং সিনেমার প্লে-ব্যাক থেকে বিদায় নিলেন

অরিজিৎ সিং সিনেমার প্লে-ব্যাক থেকে বিদায় নিলেন

ইরান খামেনি হত্যাকাণ্ডের ঘটনায় জাতিসংঘে কড়া প্রতিবাদ

ইরান খামেনি হত্যাকাণ্ডের ঘটনায় জাতিসংঘে কড়া প্রতিবাদ

কুনার প্রদেশে ভূমিকম্পের পর প্যারাট্রুপার কমান্ডোদের সাহায্যে উদ্ধার তৎপরতা চালাচ্ছে তালেবান সরকার

কুনার প্রদেশে ভূমিকম্পের পর প্যারাট্রুপার কমান্ডোদের সাহায্যে উদ্ধার তৎপরতা চালাচ্ছে তালেবান সরকার

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে টেরিটরি সেলস অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে টেরিটরি সেলস অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

৬ জিম্মি মুক্তির পর, ৬২০ ফিলিস্তিনি বন্দীদের মুক্তি স্থগিত করেছে ইসরায়েল

৬ জিম্মি মুক্তির পর, ৬২০ ফিলিস্তিনি বন্দীদের মুক্তি স্থগিত করেছে ইসরায়েল

মিত্রদের কাছ থেকে ১ হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সংগ্রহের উদ্যোগ ইউক্রেনের

মিত্রদের কাছ থেকে ১ হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সংগ্রহের উদ্যোগ ইউক্রেনের

আজকের খেলা: ৬ নভেম্বর, ২০২৬

আজকের খেলা: ৫ ফেব্রুয়ারি, ২০২৫

আজকের আবহাওয়া (৯ নভেম্বর, ২০২৬)

আজকের আবহাওয়া (১২ জানুয়ারি, ২০২৫)

আজকের আবহাওয়া (৯ নভেম্বর, ২০২৬)

আজকের আবহাওয়া (১৬ জুন, ২০২৬)