শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬| সকাল ৬:০৫

বরিশালে তথ্যমন্ত্রীর বাসভবনে মার্কিন রাষ্ট্রদূতকে দেশীয় খাবারে আপ্যায়ন

প্রতিবেদক
staffreporter
আগস্ট ১০, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ণ
বরিশালে তথ্যমন্ত্রীর বাসভবনে মার্কিন রাষ্ট্রদূতকে দেশীয় খাবারে আপ্যায়ন

বরিশালে তথ্যমন্ত্রীর বাসভবনে মার্কিন রাষ্ট্রদূতকে দেশীয় খাবারে আপ্যায়ন

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন তাঁর বরিশাল সফরের দ্বিতীয় দিনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের গৌরনদীর বাসভবনে এক মধ্যাহ্নভোজে অংশ নেন। কূটনৈতিক আনুষ্ঠানিকতার বাইরে এই সফরটি পরিণত হয় বরিশালের স্থানীয় সংস্কৃতি, মানুষ ও ঐতিহ্যবাহী দেশীয় খাবারের সঙ্গে পরিচিত হওয়ার এক আন্তরিক পর্বে। মধ্যাহ্নভোজে যোগ দেওয়ার আগে মার্কিন রাষ্ট্রদূত তথ্যমন্ত্রীর বাড়ির আঙিনায় একটি স্মারক গাছের চারা রোপণ করেন।

দুপুরের খাবারের আয়োজনে নদীমাতৃক বরিশালের নিজস্ব ঐতিহ্য ও সুস্বাদু খাবারের বৈচিত্র্য তুলে ধরা হয়। খাবারের টেবিলে নদী থেকে আহরিত ইলিশ ও আইড়সহ নানা পদের মাছের রেসিপির পাশাপাশি স্থান পায় গ্রামবাংলার চিরচেনা হরেক রকমের ভর্তা ও ভাজি। হরেক পদের এই দেশীয় খাবারের মাধ্যমে বিদেশি অতিথির সামনে বাঙালি সংস্কৃতির চিরায়ত আতিথেয়তার রূপটি ফুটিয়ে তোলা হয়।

মধ্যাহ্নভোজের শেষভাগে ঐতিহ্যবাহী মিষ্টান্নের ছোঁয়া হিসেবে পরিবেশন করা হয় গৌরনদীর বিখ্যাত শচীন ঘোষের রসমালাই, দধিসহ অন্যান্য মিষ্টি। সব মিলিয়ে বরিশালের আন্তরিক আতিথেয়তা এবং স্থানীয় মুখরোচক খাবারের এই আয়োজন মার্কিন রাষ্ট্রদূতের জন্য এক স্মরণীয় সাংস্কৃতিক অভিজ্ঞতায় পরিণত হয়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত