বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬| সকাল ৬:৪৫

বঙ্গোপসাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাছ ও জাল জব্দ

প্রতিবেদক
staffreporter
জুন ১৬, ২০২৫ ১০:০৭ পূর্বাহ্ণ
বঙ্গোপসাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাছ ও জাল জব্দ

বঙ্গোপসাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাছ ও জাল জব্দ

বঙ্গোপসাগরে সরকার ঘোষিত ৫৮ দিনের ‘মৎস্য আহরণ নিষিদ্ধকরণ কার্যক্রম-২০২৫’ শেষ হয়েছে। এই সময়কালে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাছ ও জাল জব্দসহ অনেক জেলে আটক করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রোববার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন বঙ্গোপসাগরে সব ধরনের মৎস্য নৌযান কর্তৃক যে কোনো প্রজাতির মাছ ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল। এই নিষেধাজ্ঞা কার্যকরে দায়িত্ব পালন করে বাংলাদেশ নৌবাহিনী, যারা চারটি যুদ্ধজাহাজ এবং উল্লেখযোগ্যসংখ্যক টহল বোটের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালায়।

নিষেধাজ্ঞা চলাকালে নৌবাহিনী ২৭৫টি অভিযান পরিচালনা করে। অভিযানে ১৬ হাজার ৩২৮ কেজি মাছ, বিপুল পরিমাণ অবৈধ জাল, মাছ ধরার বোটসহ প্রায় ৯৯ কোটি ২১ লাখ টাকার মৎস্যসম্পদ ও উপকরণ জব্দ করা হয়। এই সময় ৫০৫ জন জেলেকে আটক করা হয়।

আইএসপিআর আরও জানায়, জব্দ করা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। আটককৃত নৌকা ও জেলেদের স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, দেশের সামুদ্রিক মৎস্যসম্পদের টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রতিবছর এ ধরণের সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়, যাতে প্রজননকালে মৎস্যসম্পদ রক্ষা পায় এবং ভবিষ্যতে মাছের উৎপাদন বৃদ্ধি পায়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
শেখ পরিবারসহ ১১টি গ্রুপের ১ লাখ ৩০ হাজার কোটি টাকার স্থাবর সম্পদ সংযুক্ত: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

শেখ পরিবারসহ ১১টি গ্রুপের ১ লাখ ৩০ হাজার কোটি টাকার স্থাবর সম্পদ সংযুক্ত: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

যুক্তরাষ্ট্রে ধনীদের জন্য নতুন ‘গোল্ড কার্ড’ ভিসা চালু হতে যাচ্ছে

যুক্তরাষ্ট্রে ধনীদের জন্য নতুন ‘গোল্ড কার্ড’ ভিসা চালু হতে যাচ্ছে

আজকের আবহাওয়া (৯ নভেম্বর, ২০২৬)

আজকের আবহাওয়া (২৮ এপ্রিল, ২০২৬)

ইসরায়েল প্রচার-প্রোপাগান্ডা খাতে বাজেট ২০ গুণ বাড়াচ্ছে

ইসরায়েল প্রচার-প্রোপাগান্ডা খাতে বাজেট ২০ গুণ বাড়াচ্ছে

গাজায় আন্তর্জাতিক বাহিনীতে যোগদানের আগ্রহ বাংলাদেশের

গাজায় আন্তর্জাতিক বাহিনীতে যোগদানের আগ্রহ বাংলাদেশের

অনলাইন স্বাধীনতা নিয়ে ভারত সরকার ও এক্স-এর সংঘর্ষে উত্তপ্ত বিতর্ক

অনলাইন স্বাধীনতা নিয়ে ভারত সরকার ও এক্স-এর সংঘর্ষে উত্তপ্ত বিতর্ক

নারীর স্বাস্থ্যসেবা নিশ্চিত না হলে ক্ষমতায়ন পূর্ণতা পায় না: সৈয়দা রিজওয়ানা হাসান

নারীর স্বাস্থ্যসেবা নিশ্চিত না হলে ক্ষমতায়ন পূর্ণতা পায় না: সৈয়দা রিজওয়ানা হাসান

আরব

হরমুজ প্রণালীতে ইরানের মাইন স্থাপনে আরব দেশগুলোর ক্ষোভ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের নতুন জাকসু প্যানেল ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের নতুন জাকসু প্যানেল ঘোষণা

ভিসা ও কনস্যুলার সেবা পেতে ১৩ পশ্চিমা দেশের বিশেষ সতর্কতা

ভিসা ও কনস্যুলার সেবা পেতে ১৩ পশ্চিমা দেশের বিশেষ সতর্কতা