রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬| দুপুর ২:২১

বঙ্গোপসাগরে ভাসমান ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

প্রতিবেদক
staffreporter
আগস্ট ২৫, ২০২৬ ৯:৫৯ পূর্বাহ্ণ
বঙ্গোপসাগরে ভাসমান ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

বঙ্গোপসাগরে ভাসমান ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

নৌযানের ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগর-সংলগ্ন পশুর নদে তিনদিন ধরে ভাসতে থাকা ১৬ জেলেকে জীবিত উদ্ধার করেছে নৌবাহিনী। মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকায় এতদিন তারা কারো সঙ্গে যোগাযোগ করতে পারেননি। অবশেষে গত রোববার রাতে নেটওয়ার্কের আওতায় এসে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার পর এই সফল উদ্ধার অভিযান চালানো হয়।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ সূত্রে জানা যায়, বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা থেকে গত ১৯ আগস্ট মাছ ধরতে সাগরে যান ১৬ জেলে। দুদিন মাছ ধরার পর ২১ আগস্ট তাঁদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে তারা পশুর নদে ভাসতে থাকেন। কোনো নেটওয়ার্ক না থাকায় স্বজনদের কাছে খবর পাঠাতে পারেননি তারা।

অবশেষে ২৩ আগস্ট রাতে ভাসতে ভাসতে নৌযানটি মোবাইল নেটওয়ার্কের সীমানায় এলে লোকমান নামের এক জেলে ৯৯৯ নম্বরে ফোন করে সাহায্য চান। কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কনস্টেবল ফজলে রাব্বি মিয়া এবং তাৎক্ষণিকভাবে এসআই মো. রবিউল ইসলাম বাগেরহাট নৌপুলিশ, মোংলা কোস্ট গার্ড ও নৌবাহিনীর কন্ট্রোলরুমে দ্রুত যোগাযোগ করে সমন্বিত তৎপরতা শুরু করেন।

সংবাদ পেয়ে নৌবাহিনীর একটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। বৈরী আবহাওয়া ও নেটওয়ার্ক জটিলতার কারণে অবস্থান চিহ্নিত করতে কিছুটা বেগ পেতে হলেও দীর্ঘ অনুসন্ধানের পর বঙ্গোপসাগর-সংলগ্ন পশুর নদ থেকে বিকল নৌযানসহ ১৬ জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
পান্না ত্রিভুজ দ্বন্দ্বে থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধবিরতি ঘোষণা

পান্না ত্রিভুজ দ্বন্দ্বে থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধবিরতি ঘোষণা

ইলন মাস্কের বিরুদ্ধে মার্কিন নিয়ন্ত্রক সংস্থার মামলা

ইলন মাস্কের বিরুদ্ধে মার্কিন নিয়ন্ত্রক সংস্থার মামলা

৩ বছরে নাগরিকত্ব লাভের বিধান বাতিল করছে জার্মানি

৩ বছরে নাগরিকত্ব লাভের বিধান বাতিল করছে জার্মানি

২৪তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের ২০তম বর্ষপূর্তি ও অভিষেক অনুষ্ঠিত

২৪তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের ২০তম বর্ষপূর্তি ও অভিষেক অনুষ্ঠিত

গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৪ হাজার ৭০০, দুর্ভিক্ষ ও অনাহারে মৃত্যু বাড়ছে

গাজায় খাদ্য সংকটের কারণে অনাহারে মারা যাচ্ছে শিশুসহ শতাধিক ফিলিস্তিনি

আসাদ আলম সিয়াম দেশের ২৮তম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নিচ্ছেন আজ

আসাদ আলম সিয়াম দেশের ২৮তম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নিচ্ছেন আজ

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজে অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার পদে নিয়োগ

ওয়ালটনে অ্যাকাউন্টস অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগে জামায়াত সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছে

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগে জামায়াত সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছে

এনবিআরের রাজস্ব আহরণে বড় ধাক্কা, টানা দুই অর্থবছর লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতার আশঙ্কা

এনবিআরের রাজস্ব আহরণে বড় ধাক্কা, টানা দুই অর্থবছর লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতার আশঙ্কা

লাজ ফার্মা

লাজ ফার্মায় আইটি ও মেডিসিন সেলস ম্যান পদে নিয়োগ চলছে