শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬| দুপুর ১২:৫৭

বঙ্গভবনে শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে শুভেচ্ছা বিনিময়

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ৩, ২০২৫ ১০:২০ পূর্বাহ্ণ
বঙ্গভবনে শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে শুভেচ্ছা বিনিময়

বঙ্গভবনে শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে শুভেচ্ছা বিনিময়

শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এই অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতি তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ, স্বরাষ্ট্র সচিব ড. নাসিমুল গনি, রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেনসহ বিভিন্ন দূতাবাস ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শুভেচ্ছা বিনিময়ের সময় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়, নির্বাহী সভাপতি প্রদীপ কুমার পাল, মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, প্রেসিডিয়াম সদস্য সুজন দে, যুগ্ম মহাসচিব সুকুমার পাল, সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বর্মন, এবং বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সজীব কুন্ডু তপু প্রমুখ।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি