বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ৯:৩১

বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ১১, ২০২৬ ৫:১৫ অপরাহ্ণ
বগুড়া-২ আসনে

বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্য মনোনীত প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং কমিশন জানায় যে মামলা নিষ্পত্তি থাকায় তার আপিল মঞ্জুর করা হয়েছে।

গত ২ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বগুড়া-২ আসনের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার হলফনামায় নানা অসংগতি রয়েছে বলে জানিয়েছিলেন। তিনি উল্লেখ করেছিলেন যে প্রার্থী হলফনামায় ফৌজদারি মামলার কোনো তথ্য দেননি এবং হলফনামায় যে এফিডেভিট দিয়েছেন তা সম্পাদনের এক দিন পর স্বাক্ষর করেছেন। প্রার্থী সম্পদ বিবরণীর ফরমও দাখিল করেননি যা মনোনয়ন বাতিলের কারণ হয়েছিল।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি