শনিবার, ৮ই আগস্ট, ২০২৬| রাত ১:০০

বক্স অফিসে ১ বিলিয়ন ডলার ছাড়িয়ে সর্বকালের সবচেয়ে সফল বায়োপিক মাইকেল

প্রতিবেদক
staffreporter
জুলাই ১৩, ২০২৬ ১১:৪৪ পূর্বাহ্ণ
বক্স অফিসে ১ বিলিয়ন ডলার ছাড়িয়ে সর্বকালের সবচেয়ে সফল বায়োপিক মাইকেল

বক্স অফিসে ১ বিলিয়ন ডলার ছাড়িয়ে সর্বকালের সবচেয়ে সফল বায়োপিক মাইকেল

পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’ বিশ্বজুড়ে বক্স অফিসে ১ বিলিয়ন (১০০ কোটি) ডলার আয়ের মাইলফলক স্পর্শ করেছে। এর মাধ্যমে বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সবচেয়ে বেশি আয়কারী বায়োপিক বা জীবনীভিত্তিক সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে লিয়ন্সগেটের এই চলচ্চিত্রটি। অ্যান্টোনি ফুকা পরিচালিত এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটেছে মাইকেল জ্যাকসনের ভাতিজা জাফর জ্যাকসনের।

এই ঐতিহাসিক মাইলফলক অর্জনের পথে সিনেমাটি বেশ কিছু বড় রেকর্ড ভেঙেছে। এটি প্রথমে ২০১৮ সালের ফ্রেডি মার্কারিকে নিয়ে নির্মিত ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’র ৯১১ মিলিয়ন ডলারের আয়কে ছাড়িয়ে যায়। এর কিছুদিন পরই এটি ক্রিস্টোফার নোলানের ব্লকবাস্টার হিট সিনেমা ‘ওপেনহাইমার’কে টপকে যায়, যা ৯৭৭ মিলিয়ন ডলার আয় করে এতদিন শীর্ষস্থানে ছিল।

মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, কোনো স্বাধীন স্টুডিওর নির্মিত ও পরিবেশিত প্রথম সিনেমা হিসেবে বক্স অফিসে ১ বিলিয়ন ডলার আয়ের নতুন ইতিহাস তৈরি করলো ‘মাইকেল’। শুরুতে বেশ কয়েকটি বড় স্টুডিও এই প্রজেক্টে অর্থায়ন করতে অস্বীকৃতি জানালেও লিয়ন্সগেট ঝুঁকি নিয়ে ইউনিভার্সাল পিকচার্স ও কিনো ফিল্মসের সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করে, যা শেষ পর্যন্ত বিশাল ব্যবসায়িক সাফল্যে রূপ নিল।

চলচ্চিত্র সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও সাধারণ দর্শকদের মন জয় করে নিয়েছে সিনেমাটি। জনপ্রিয় রিভিউ ওয়েবসাইট ‘রটেন টম্যাটোস’-এ সমালোচকদের রেটিং মাত্র ৪০ শতাংশ হলেও দর্শকদের রেটিং ছিল ৯৭ শতাংশ। মুক্তির প্রথম সপ্তাহান্তেই বিশ্বজুড়ে ২১৭ মিলিয়ন ডলার আয় করে রেকর্ড গড়া এই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির প্রায় তিন মাসের মাথায় ১ বিলিয়নের অভিজাত ক্লাবে প্রবেশ করলো।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা ও মধ্যপ্রাচ্যে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি

ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা ও মধ্যপ্রাচ্যে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি

সরকার গঠনের প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রকাশ করবে বিএনপি

সরকার গঠনের প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রকাশ করবে বিএনপি

প্রধান উপদেষ্টা: বছরের শেষের দিকে নির্বাচন আয়োজন করতে যাচ্ছে সরকার

প্রধান উপদেষ্টা: বছরের শেষের দিকে নির্বাচন আয়োজন করতে যাচ্ছে সরকার

আজকের আবহাওয়া (৭ আগস্ট, ২০২৬)

আজকের আবহাওয়া (৭ অক্টোবর, ২০২৫)

গুরুতর অসুস্থ বাবর, দুবাই হাসপাতালে ভর্তি

গুরুতর অসুস্থ বাবর, দুবাই হাসপাতালে ভর্তি

৩১ ডিসেম্বর দেওয়া হবে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’

৩১ ডিসেম্বর দেওয়া হবে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’

রাশিয়ার কাছ থেকে দেড় শতাধিক শক্তিশালী এস ৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

রাশিয়ার কাছ থেকে দেড় শতাধিক শক্তিশালী এস ৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

আজকের নামাজের সময়সূচি (৩ আগস্ট, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (২ নভেম্বর, ২০২৫)

ইসলামী ছাত্রশিবিরকে প্রকাশ্য রাজনীতিতে আসার আহ্বান সর্ব মিত্র চাকমার

ইসলামী ছাত্রশিবিরকে প্রকাশ্য রাজনীতিতে আসার আহ্বান সর্ব মিত্র চাকমার

উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর সঙ্গে ব্রিটিশ প্রতিনিধি দলের বৈঠক

উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর সঙ্গে ব্রিটিশ প্রতিনিধি দলের বৈঠক