বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬| দুপুর ১২:৩০

বক্স অফিসে ব্যর্থতার পর ওটিটি স্বত্বে বড় ধস কন্নড় সিনেমা টক্সিকের

প্রতিবেদক
staffreporter
সেপ্টেম্বর ৭, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ণ
বক্স অফিসে ব্যর্থতার পর ওটিটি স্বত্বে বড় ধস কন্নড় সিনেমা টক্সিকের

বক্স অফিসে ব্যর্থতার পর ওটিটি স্বত্বে বড় ধস কন্নড় সিনেমা টক্সিকের

চার বছরের অপেক্ষা, বিপুল বাজেট আর তারকাবহুল আয়োজন নিয়ে প্রেক্ষাগৃহে আসা গীতু মোহনদাস পরিচালিত ও যশ অভিনীত সিনেমা ‘টক্সিক’ বক্স অফিসে বড় ধরনের ধাক্কা খেয়েছে। প্রায় ৫০০ কোটি রুপি বাজেটে নির্মিত এই ছবিকে ঘিরে মুক্তির আগে ব্যাপক উন্মাদনা থাকলেও প্রেক্ষাগৃহে নেতিবাচক সমালোচনা ও দর্শকের আশানুরূপ সাড়া না পাওয়ায় সিনেমাটি ব্যবসায়িকভাবে মুখ থুবড়ে পড়ে। বক্স অফিসের এই চরম ব্যর্থতার সরাসরি প্রভাব এবার পড়েছে ছবিটির ওটিটি বিক্রির বাজারে।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ‘বলিউড হাঙ্গামা’র প্রতিবেদন অনুযায়ী, প্রেক্ষাগৃহে মুক্তির আগেই এক শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম ছবিটির স্বত্ব কিনতে ১৫০ কোটি রুপির প্রস্তাব দিয়েছিল। তবে প্রযোজক ও নায়ক যশ বড় ব্যবসাসফলতার আশায় তা প্রত্যাখ্যান করে ২০০ কোটি রুপির বেশি দাম দাবি করেছিলেন। প্রেক্ষাগৃহে ছবিটির ভরাডুবির পর সেই পরিস্থিতি এখন পুরোপুরি বদলে গেছে, যার ফলে ওটিটি স্বত্বের মূল্য তলানিতে গিয়ে ঠেকেছে।

বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মগুলো সিনেমাটির সব ভাষার ডিজিটাল স্বত্বের জন্য সর্বোচ্চ ৩০ কোটি রুপি পর্যন্ত দাম হাঁকাচ্ছে। মুক্তির আগেই ২০০ কোটি রূপি মূল্যের স্বপ্ন দেখা সিনেমাটির ডিজিটাল স্বত্ব এখন মাত্র ৩০ কোটি রুপির প্রস্তাবে আটকে যাওয়ায় বড় ধরনের আর্থিক লোকসান ও চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন এর নির্মাতা ও প্রযোজকেরা।

এই বিশাল বড় আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে এখন নতুন কৌশলের আশ্রয় নিচ্ছেন ছবির নির্মাতারা। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির আগে সিনেমাটি নতুন করে সম্পাদনার পরিকল্পনা করা হচ্ছে, বিশেষ করে ডিজিটাল সংস্করণে কিছু প্রাপ্তবয়স্ক উপযোগী পরিবর্তন এনে আকর্ষণ বাড়ানোর চেষ্টা চলছে। নতুনভাবে সম্পাদিত এই সংস্করণ দেখিয়ে ওটিটি প্ল্যাটফর্মগুলোর কাছ থেকে আগের চেয়ে কিছুটা ভালো দাম আদায় করা সম্ভব হবে বলে আশা করছেন তারা।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত