শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬| দুপুর ১:৪৬

বকেয়া বেতনের দাবিতে মহাখালী, তেজগাঁও সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

প্রতিবেদক
staffreporter
জুন ১৬, ২০২৬ ১২:১৫ অপরাহ্ণ
বকেয়া বেতনের দাবিতে মহাখালী, তেজগাঁও সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে মহাখালী, তেজগাঁও সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকেরা। মঙ্গলবার সকাল থেকে তারা এই বিক্ষোভ শুরু করেন। এর ফলে ওই এলাকার প্রধান প্রধান সড়কগুলোতে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

রাস্তা অবরোধের ফলে ওই রুট দিয়ে যাতায়াতকারী সাধারণ যাত্রী ও অফিসগামী মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যান চলাচল স্বাভাবিক করতে সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে।

আন্দোলন চলাকালীন গার্মেন্টস শ্রমিকরা তাদের বকেয়া পাওনা ও কর্মপরিবেশ নিয়ে মোট ৭টি সুনির্দিষ্ট দাবি জানান। এর মধ্যে অন্যতম হলো গত মে মাসের বকেয়া বেতন, ২০২৫ সালের ছুটির টাকা, ২০২৫ সালের ডিসেম্বর মাসের এরিয়া বিল এবং নোটিশ পে-বিল দ্রুত পরিশোধ করা।

এছাড়া শ্রমিকরা শ্রম আইন অনুযায়ী পরবর্তী ৪ মাস তথা ১২০ দিনের বেতন-ভাতা এবং সব শ্রমিক-কর্মচারীর সার্ভিস বেনিফিট ১০০ শতাংশ পরিশোধের দাবি জানিয়েছেন। একই সাথে প্রাপ্য পাওনা আদায়ের আন্দোলনে যুক্ত শ্রমিক-কর্মচারীদের পুলিশি মামলা, হুমকি বা কোনো ধরনের শারীরিক-মানসিক অত্যাচার করা থেকে বিরত থাকার দাবিও জানানো হয়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্রে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’কে নিষিদ্ধ করার সুপারিশ

ম্যাচ জিতে বিশেষ উদযাপনের রহস্য ফাঁস করলেন রাজস্থানের বৈভব সূর্যবংশী

ম্যাচ জিতে বিশেষ উদযাপনের রহস্য ফাঁস করলেন রাজস্থানের বৈভব সূর্যবংশী

গাজায় মানবাধিকারের চরম লঙ্ঘন, গণহত্যার দ্বিতীয় ধাপের শঙ্কা!

গাজায় মানবাধিকারের চরম লঙ্ঘন, গণহত্যার দ্বিতীয় ধাপের শঙ্কা!

তফসিল চূড়ান্ত হবে সরকারের চিঠির পরেই: সিইসি

তফসিল চূড়ান্ত হবে সরকারের চিঠির পরেই: সিইসি

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতি অথবা যুদ্ধের মধ্যে একটি বেছে নেওয়ার আলটিমেটাম ইরানের

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতি অথবা যুদ্ধের মধ্যে একটি বেছে নেওয়ার আলটিমেটাম ইরানের

আজকের আবহাওয়া (১৫ আগস্ট, ২০২৬)

আজকের আবহাওয়া (৪ ফেব্রুয়ারি, ২০২৫)

কাশ্মিরে হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক

কাশ্মিরে হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক

আজকের খেলা: ১৫ আগস্ট, ২০২৬

আজকের খেলা: ২ মে, ২০২৫

জাতীয় সংসদ নির্বাচন পুলিশের জন্য চ্যালেঞ্জ: আইজিপি বাহারুল আলম

জাতীয় সংসদ নির্বাচন পুলিশের জন্য চ্যালেঞ্জ: আইজিপি বাহারুল আলম

নুরুল হুদা গ্রেপ্তারের ঘটনায় 'মব' সৃষ্টির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের সতর্কবার্তা

নুরুল হুদা গ্রেপ্তারের ঘটনায় ‘মব’ সৃষ্টির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের সতর্কবার্তা