ফ্রান্স যুবদলের আংশিক নতুন কমিটি ঘোষণা
ফ্রান্স যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে একটি নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন পাঁচ সদস্যের এই কমিটির অনুমোদন দিয়েছেন।
গত ১৮ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল মালেক এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসিম আহমেদ।
এছাড়া সিনিয়র সহ সভাপতি পদে রয়েছেন আব্দুল কুদ্দুস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন লায়েক আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুল ইসলাম সায়েম।
এই আংশিক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন


















