ফ্রান্সের প্যারিসে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি দোয়া মাহফিল ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। গত সোমবার রাতে প্যারিসের ক্যাফে শেরাটন রেস্টুরেন্টে ফ্রান্স যুবদলের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।
ফ্রান্স যুবদলের সাবেক সহসভাপতি আবু বক্করের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি সৈয়দ সাইফুর রহমান। এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ফ্রান্স যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাসিম আহমেদ এবং বিশেষ বক্তা ছিলেন সাবেক সহসভাপতি ইয়াছিন মোহাম্মদ সোহাগ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফ্রান্স যুবদলের সাবেক সহসভাপতি কাজী আব্দুর রেজা তুহিন।
আলোচনা সভায় বক্তারা যুবদলের দীর্ঘ ৪৮ বছরের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি প্রবাসে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেশি গতিশীল করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ফ্রান্স যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও গিয়াস উদ্দিন মামুন।
অনুষ্ঠানের শেষপর্বে হাফেজ দুলায়েত হোসেনের পরিচালনায় এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ সকল প্রয়াত নেতাকর্মীর রুহের মাগফেরাত কামনা করার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।


















