শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬| সকাল ১০:৩৫

ফ্যাসিস্ট পুনর্বাসনের ষড়যন্ত্র রোধে সচেতন থাকার আহ্বান আইনমন্ত্রীর

প্রতিবেদক
staffreporter
আগস্ট ২৬, ২০২৬ ৫:১১ অপরাহ্ণ
ফ্যাসিস্ট পুনর্বাসনের ষড়যন্ত্র রোধে সচেতন থাকার আহ্বান আইনমন্ত্রীর

ফ্যাসিস্ট পুনর্বাসনের ষড়যন্ত্র রোধে সচেতন থাকার আহ্বান আইনমন্ত্রীর

দেশে মুখোশধারী অনেকেই এখনো ফ্যাসিস্ট পুনর্বাসনে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার দুপুরে রাজধানীর বনানীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, যে ফ্যাসিস্ট সরকার হাজারো মানুষকে হত্যা করেছে এবং হাজার হাজার মানুষকে পঙ্গু ও অন্ধ করেছে, তাদের যারা পুনরায় ফিরিয়ে আনতে চায় তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে কেউ যেন আর নতুন করে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সেজন্য সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করার প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।

তিনি আরও উল্লেখ করেন, আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য দেশ রেখে যাওয়াই সরকারের লক্ষ্য। ভুলত্রুটি সংশোধন করে এবং হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। একই সাথে কেবল বিরোধিতার জন্য বিরোধিতা করার অপসংস্কৃতি থেকে বেরিয়ে এসে দেশের সার্বিক কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি