বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬| রাত ৮:৩০

ফ্যাসিবাদের বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষার্থীদের আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

প্রতিবেদক
staffreporter
জুলাই ২২, ২০২৫ ১:৩৭ অপরাহ্ণ
ফ্যাসিবাদের বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষার্থীদের আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

ফ্যাসিবাদের বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষার্থীদের আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, ফ্যাসিবাদের মূলোৎপাটনে মাদ্রাসা শিক্ষার্থীদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। সোমবার যাত্রাবাড়ির জামিয়া মাহমুদিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

তিনি বলেন, জুলাই মাসের গণঅভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীরা সামনে থেকে অংশ নিয়েছিলেন এবং বহু শিক্ষার্থী শহিদ হয়েছেন। তিনি তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

উপদেষ্টা আরও বলেন, জুলুম ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। মাদ্রাসা শিক্ষার্থী, আলেম সমাজ ও ধর্মপ্রাণ মানুষ যদি একত্রিত থাকেন, তাহলে বাংলাদেশ আরও দূর এগিয়ে যাবে এবং সকলের অধিকার প্রতিষ্ঠিত হবে।

আওয়ামী লীগের শাসনামলে আলেম সমাজের ওপর নিপীড়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, সে সময়ে রাষ্ট্রীয় নীতির মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থী ও আলেমদের প্রতি বিদ্বেষ চালানো হতো। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে যে হামলা হয়, তার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেদিন রাতে নির্বিচারে গুলি চালিয়ে ৬০-৭০ জন কিংবা তারও বেশি মানুষকে হত্যা করা হয়, আহত হন অনেকে।

মাদ্রাসা শিক্ষার্থীদের উদ্দেশে উপদেষ্টা বলেন, নবিজি (সা.)-এর চরিত্র থেকে শিক্ষা নিয়ে তা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত করতে হবে। তিনি আরও বলেন, “আমরা যেন মজলুম থেকে জালিমে পরিণত না হই।” একইসঙ্গে তিনি যেকোনো ধরনের জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
বিশ্ব বাঘ দিবস আজ: সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার অস্তিত্ব সংকটে

বিশ্ব বাঘ দিবস আজ: সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার অস্তিত্ব সংকটে

মটোরোলার নতুন রেজর ফোল্ড স্মার্টফোন উৎপাদনশীলতার নতুন মাত্রা যোগ করেছে

মটোরোলার নতুন রেজর ফোল্ড স্মার্টফোন উৎপাদনশীলতার নতুন মাত্রা যোগ করেছে

ফ্রিডরিখ মের্জ

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না: জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ

স্বাধীনতা দিবসে এবার আলোকসজ্জা নেই, জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

স্বাধীনতা দিবসে এবার আলোকসজ্জা নেই, জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

এস আলমের স্টিল মিল, বিদ্যুৎকেন্দ্র ও ভোজ্যতেল কারখানা নিলামে

এস আলমের স্টিল মিল, বিদ্যুৎকেন্দ্র ও ভোজ্যতেল কারখানা নিলামে

আসাদের পতনে বিপদে পড়তে যাচ্ছে ভারত!

কাশ্মির ও পাঞ্জাবে পাকিস্তানের হামলার অভিযোগ ভারতের, ইসলামাবাদের প্রত্যাখ্যান

কাশ্মির ও পাঞ্জাবে পাকিস্তানের হামলার অভিযোগ ভারতের, ইসলামাবাদের প্রত্যাখ্যান

ইতিহাসের এই দিনে (১৮ নভেম্বর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (২৬ অক্টোবর, ২০২৫)

শাকিব খানের সঙ্গে সিনেমায় অভিনয়ের ইচ্ছা প্রকাশ করলেন তাসনিয়া ফারিণ

শাকিব খানের সঙ্গে সিনেমায় অভিনয়ের ইচ্ছা প্রকাশ করলেন তাসনিয়া ফারিণ

ওয়ার্ডপ্রেস চালু করেছে ব্রাউজারভিত্তিক সাইট তৈরির নতুন টুল

ওয়ার্ডপ্রেস চালু করেছে ব্রাউজারভিত্তিক সাইট তৈরির নতুন টুল