মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬| রাত ৮:৩৮

ফেসবুক রূপ নিচ্ছে টিকটকে, আসছে নতুন ‘ফ্রেন্ড বাবল’ ফিচার

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ২২, ২০২৫ ২:২৭ অপরাহ্ণ
ফেসবুক রূপ নিচ্ছে টিকটকে, আসছে নতুন ‘ফ্রেন্ড বাবল’ ফিচার

ফেসবুক রূপ নিচ্ছে টিকটকে, আসছে নতুন ‘ফ্রেন্ড বাবল’ ফিচার

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এখন টিকটকের মতো ভিডিও অভিজ্ঞতা তৈরির পথে এগোচ্ছে। প্রতিষ্ঠানটির মালিক মেটা জানিয়েছে, তারা রিলস ফিচার আরও উন্নত করছে, যাতে ব্যবহারকারীরা দীর্ঘ সময় ভিডিও দেখতে আগ্রহী হন।

নতুন আপডেটে যুক্ত হচ্ছে ‘ফ্রেন্ড বাবল’ নামের একটি বিশেষ ফিচার। এতে কোনো বন্ধু কোনো রিলসে লাইক দিলে ভিডিওর নিচের কোণে তার প্রোফাইল বাবল দেখা যাবে। ব্যবহারকারীরা চাইলে সেই বাবলে ট্যাপ করে সরাসরি বন্ধুর সঙ্গে চ্যাট শুরু করতে পারবেন।

মেটা এক বিবৃতিতে জানিয়েছে, “বন্ধুদের লাইক দেখা ফেসবুক অভিজ্ঞতার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল। এখন আমরা নতুন ফিচারের মাধ্যমে সেই সংযোগকে আরও গভীর করতে চাই।”

এছাড়া রিলসের সুপারিশ পদ্ধতি বা রিকমেন্ডেশন অ্যালগরিদম আরও কার্যকর করা হয়েছে। মেটার দাবি, তাদের নতুন অ্যালগরিদম এখন ব্যবহারকারীর আগ্রহ দ্রুত বুঝে নিয়ে প্রাসঙ্গিক ও নতুন রিলস দেখাতে পারবে।

মেটা জানিয়েছে, বর্তমানে ফেসবুকে ব্যবহারকারীরা আগের তুলনায় ২০ শতাংশ বেশি সময় ভিডিও দেখছেন। প্রতিদিন ফেসবুকে প্রকাশিত ভিডিওর মধ্যে ৫০ শতাংশের বেশি রিলস থাকে, যা সেদিনই ক্রিয়েটররা আপলোড করেছেন। এর ফলে ব্যবহারকারীরা আরও বেশি সাম্প্রতিক কনটেন্ট দেখতে পারবেন।

যদিও চলতি বছরের শুরুতে সিইও মার্ক জুকারবার্গ বলেছিলেন, তিনি “পুরনো দিনের ফেসবুক” ফিরিয়ে আনতে চান, বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক এই পরিবর্তনগুলো আসলে টিকটকের মতো ভিডিওভিত্তিক প্ল্যাটফর্মে পরিণত হওয়ারই ইঙ্গিত দিচ্ছে। জুন মাসে মেটা ঘোষণা করেছিল, ফেসবুকে সব ভিডিও এখন থেকে রিলস ফরম্যাটে থাকবে এবং এর দৈর্ঘ্যেও আর কোনো সীমা থাকবে না।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
বিমানবন্দর পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা

বিমানবন্দর পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা

গাজা অবরোধ ভাঙতে রওনা দিয়েছেন ১৫০০ অধিকারকর্মী, রাফা ক্রসিংয়ের পথে সড়কযাত্রা

গাজা অবরোধ ভাঙতে রওনা দিয়েছেন ১৫০০ অধিকারকর্মী, রাফা ক্রসিংয়ের পথে সড়কযাত্রা

৫ লাখের বেশি অভিবাসীর বৈধতা বাতিল করলেন ট্রাম্প

৫ লাখের বেশি অভিবাসীর বৈধতা বাতিল করলেন ট্রাম্প

ইতিহাসের এই দিনে (১০ আগস্ট, ২০২৬)

ইতিহাসের এই দিনে (১৫ এপ্রিল, ২০২৫)

থাইল্যান্ডে মুসলিম গণহত্যার ঘটনায় ক্ষমা চাইলেন সাবেক প্রধানমন্ত্রী থাকসিন

থাইল্যান্ডে মুসলিম গণহত্যার ঘটনায় ক্ষমা চাইলেন সাবেক প্রধানমন্ত্রী থাকসিন

গুগলের ডপ্ল অ্যাপে শপেবল ডিসকভারি ফিড যুক্ত, এক ক্লিকেই কেনাকাটার সুযোগ

গুগলের ডপ্ল অ্যাপে শপেবল ডিসকভারি ফিড যুক্ত, এক ক্লিকেই কেনাকাটার সুযোগ

হেনলি পাসপোর্ট ইনডেক্সে পিছাল বাংলাদেশ যৌথভাবে উত্তর কোরিয়ার সাথে ৯৭তম স্থানে

হেনলি পাসপোর্ট ইনডেক্সে পিছাল বাংলাদেশ যৌথভাবে উত্তর কোরিয়ার সাথে ৯৭তম স্থানে

কলকাতায় রাতভর ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা ও প্রাণহানি

কলকাতায় রাতভর ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা ও প্রাণহানি

বাশার আল-আসাদকে তালাক দেবেন স্ত্রী, মস্কো ছেড়ে যাবেন লন্ডনে

বাশার আল-আসাদকে তালাক দেবেন স্ত্রী, মস্কো ছেড়ে যাবেন লন্ডনে

আজকের মুদ্রার হার (১০ আগস্ট, ২০২৬)

আজকের মুদ্রার হার (১৫ ফেব্রুয়ারি, ২০২৫)