শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬| রাত ১০:০৪

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চ্যালেঞ্জিং হলেও প্রস্তুত ইসি: সিইসি নাসির উদ্দিন

প্রতিবেদক
staffreporter
আগস্ট ৬, ২০২৫ ৮:১৮ অপরাহ্ণ
জাতীয় নির্বাচনের তফসিল ডিসেম্বরেই, ফেব্রুয়ারিতে ভোট: সিইসি নাসির উদ্দিন

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চ্যালেঞ্জিং হলেও প্রস্তুত ইসি: সিইসি নাসির উদ্দিন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, চ্যালেঞ্জ থাকলেও আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সব ধরনের প্রস্তুতি আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে শেষ করা হবে বলেও জানান তিনি।

বুধবার দুপুর সোয়া দুইটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, “ইসি আয়নার মত স্বচ্ছ নির্বাচন করতে চায়। অংশীজনদের সঙ্গে আলোচনার জন্য এক মাসব্যাপী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নির্বাচন হবে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য। ভোটের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে এবং কমিশন সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করবে।”

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা যে চিঠি দেয়ার কথা বলেছেন, আমরা আশা করছি তা দ্রুত হাতে পাব। এছাড়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে কেউ যেন গুজব ছড়াতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকছে কমিশন।”

রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে সিইসি বলেন, “যেসব দল একেবারেই শর্ত পূরণ করতে পারেনি, তাদের চিঠি দেয়ার প্রয়োজন মনে করছে না কমিশন। তবে যাদের কাগজপত্র সঠিক রয়েছে, তাদের মাঠপর্যায়ে যাচাই-বাছাই করা হবে। এই কাজ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হবে।”

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের ১০টি সবচেয়ে কঠিন ও অবিশ্বাস্য রেকর্ড

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের ১০টি সবচেয়ে কঠিন ও অবিশ্বাস্য রেকর্ড

খালি পেটে কলা খাওয়ার উপকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া

খালি পেটে কলা খাওয়ার উপকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল তুরস্ক, এরদোয়ানের পদত্যাগ দাবি

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল তুরস্ক, এরদোয়ানের পদত্যাগ দাবি

জাতীয় ঐকমত্য গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ আমাকে শিহরিত করে: ড. মুহাম্মদ ইউনূস

জাতীয় ঐকমত্য গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ আমাকে শিহরিত করে: ড. মুহাম্মদ ইউনূস

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ ইমার্জিং দল

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ ইমার্জিং দল

নিশ্চিত ক্যারিয়ার ও মোটা অঙ্কের চাকরি ছেড়ে যারা বলিউডে নাম লিখিয়েছেন

নিশ্চিত ক্যারিয়ার ও মোটা অঙ্কের চাকরি ছেড়ে যারা বলিউডে নাম লিখিয়েছেন

ইয়েমেনে সামরিক অভিযান ‘ডন অব ইয়েমেন’: ২৪ ঘণ্টায় ৪৪০ হুথি যোদ্ধা নিষ্ক্রিয়

ইরান সংকট নিরসনে কাতারের আমিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ ও ইরানের নতুন প্রস্তাব

গণমাধ্যম এখনও আওয়ামী-ভারতীয় এজেন্টদের হাতে পরাধীন - শিশির

গণমাধ্যম এখনও আওয়ামী-ভারতীয় এজেন্টদের হাতে পরাধীন: শিশির

আজকের মুদ্রার হার (৬ নভেম্বর, ২০২৬)

আজকের মুদ্রার হার (২ সেপ্টেম্বর, ২০২৫)

ফিফা র‍্যাংকিংয়ে পতনের জন্য ফিফাকেই দায়ী করলেন এআইএফএফ সভাপতি

ফিফা র‍্যাংকিংয়ে পতনের জন্য ফিফাকেই দায়ী করলেন এআইএফএফ সভাপতি