মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬| দুপুর ১২:৪০

ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের দুই বছরের পর্যালোচনা

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ৮, ২০২৫ ১০:৫৫ পূর্বাহ্ণ
ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের দুই বছরের পর্যালোচনা

ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের দুই বছরের পর্যালোচনা

সাত অক্টোবর, ২০২৩ সালে ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাসের সশস্ত্র যোদ্ধারা ইসরায়েলের ভিতরে ঢুকে হামলা চালিয়ে ১,২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নেয়। হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, জার্মানি ও আরও অনেক দেশ।

একদিন পর, অর্থাৎ ৮ অক্টোবর থেকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজায় সামরিক অভিযান শুরু করে। তারপর থেকে দুই বছর পেরিয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডে এই দুই বছরে কমপক্ষে ৬৬,০০০ মানুষ মারা গেছেন, যার ৮০ শতাংশই বেসামরিক। আহত হয়েছেন প্রায় ১,৬৯,০০০ মানুষ। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন জানিয়েছে, গাজার ৯০ শতাংশ বাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার ২১ লাখের মধ্যে ১৯ লাখ মানুষ ঘরছাড়া হয়েছেন। এছাড়া খাদ্য ও চিকিৎসা সামগ্রীর অভাবে দুর্ভিক্ষ ও মৃত্যুর ঘটনা ঘটেছে, যার মধ্যে ১৫০ শিশু সহ ৪৫০ জন মারা গেছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধের মূল লক্ষ্য ছিল: এক, সকল জিম্মিকে মুক্ত করা এবং দুই, হামাস নিশ্চিহ্ন করা। দুই বছর পরেও এই লক্ষ্য পূর্ণ হয়নি। ২৫১ জন জিম্মির মধ্যে ১৪৮ জন বেঁচে ইসরায়েলে ফিরেছেন, ৪৮ জন এখনও হামাসের বন্দী। হামাসের অনেক নেতা, যেমন ইসমাইল হানিয়া ও সিনওয়ার নিহত হলেও, গোষ্ঠী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

দ্বিতীয় বছরের লড়াই শুধু গাজায় সীমাবদ্ধ ছিল না; ইয়েমেনে হুতি, লেবাননে হিজবুল্লাহর সঙ্গেও সংঘাত হয়েছে। ইসরায়েলের বিমান বাহিনী ইরানের পরমাণু প্রকল্প লক্ষ্য করে বোমাবর্ষণ চালিয়েছে। সিরিয়ায় বাশার আসাদের শাসন শেষ হওয়ায় ইরান দীর্ঘদিনের মিত্র হারিয়েছে। হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লা এবং বেশ কয়েকজন শীর্ষ কমান্ডারও ইসরায়েলের আক্রমণে নিহত হয়েছেন।

দুই বছরে ইসরায়েলের সেনারা গাজায় হাসপাতাল, ত্রাণশিবির ও স্কুলে বোমা ফেলেছে, যার ফলে নারী, শিশু ও সাংবাদিকরা নিহত হয়েছেন। ইসরায়েল ত্রাণ প্রবেশে বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। জাতিসংঘের মানবাধিকার কমিশন, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর জেনোসাইড স্কলারস, এবং ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটসসহ বিভিন্ন সংস্থা গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা বলে উল্লেখ করেছে। ইসরায়েল সরকার এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা শুধুমাত্র আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
এরিস্টোফার্মার স্টেকহোল্ডারদের পেমেন্ট এখন সরাসরি বিকাশে

এরিস্টোফার্মার স্টেকহোল্ডারদের পেমেন্ট এখন সরাসরি বিকাশে

স্যামসাং ব্যবহারকারীদের জন্য সুখবর: আসছে One UI 7 আপডেট

স্যামসাং ব্যবহারকারীদের জন্য সুখবর: আসছে One UI 7 আপডেট

তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসী গ্রহণ স্থায়ীভাবে বন্ধের ঘোষণা ট্রাম্পের

তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসী গ্রহণ স্থায়ীভাবে বন্ধের ঘোষণা ট্রাম্পের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

হাসিনা সুবিধা দেওয়ায় সীমান্তে বেড়া দিয়েছে ভারত: রিজভী

হাসিনা সুবিধা দেওয়ায় সীমান্তে বেড়া দিয়েছে ভারত: রিজভী

নানা চ্যালেঞ্জের মধ্যেও এবারের ঈদযাত্রা সন্তোষজনক দাবি সেতুমন্ত্রীর

নানা চ্যালেঞ্জের মধ্যেও এবারের ঈদযাত্রা সন্তোষজনক দাবি সেতুমন্ত্রীর

নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিলেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিলেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আজকের মুদ্রার হার (৬ নভেম্বর, ২০২৬)

আজকের মুদ্রার হার (২৩ জানুয়ারি, ২০২৫)

জিরো লাইনে বিএসএফের কাঁটাতারের বেড়া, বিজিবির বাধা

জিরো লাইনে বিএসএফেরকাঁটাতারের বেড়া, বিজিবির বাধা

বেসরকারি শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আজ, থাকছে ৯০ হাজারের বেশি পদ

বেসরকারি শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আজ, থাকছে ৯০ হাজারের বেশি পদ