ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় ২৮ নিহত, কাতার নিন্দা জানাল
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গতকাল ব্যাপক বোমাবর্ষণ চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে অন্তত ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলার ঘটনায় আন্তর্জাতিক পর্যায়ে নিন্দা জানিয়েছে কাতার।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের হামলার কারণে ভঙ্গুর যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কায় পড়েছে। তারা এই হামলাকে “বিপজ্জনক” হিসেবে উল্লেখ করে বলেন, এটি যুদ্ধবিরতিকে শঙ্কায় ফেলেছে।
ইসরায়েল দাবি করেছে, গাজার খান ইউনিসে তাদের সেনাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। এর জবাবে তারা ব্যাপক বিমান হামলা চালিয়েছে। তবে এখনো হামলার দায় কার উপর বর্তেছে তা প্রমাণিত হয়নি। আগের হামলায় ইতিমধ্যেই ২৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সূত্র: টাইমস অব ইসরায়েল
মন্তব্য করুন



















