বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ১০:২২

ফিলিপাইনে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ১১, ২০২৬ ৫:০৭ অপরাহ্ণ
ফিলিপাইনে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে

ফিলিপাইনে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দাভাও অক্সিডেন্টাল উপকূলে গত শনিবার রাতে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে যা পুরো দেশেই অনুভূত হয়েছে। ফিলিপাইনের সরকারি ভূমিকম্প ও অগ্নুৎপাৎ পর্যবেক্ষণ সংস্থা ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভোলস) জানিয়েছে যে শনিবার স্থানীয় সময় রাত ১০টা ৫৮ মিনিটে হয়েছে এই কম্পন।

দক্ষিণাঞ্চলীয় সারাঙ্গানি পৌরসভার অন্তর্গত বালুত দ্বীপ থেকে ৩১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাগরের তলদেশের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। শক্তিশালী ভূমিকম্প এবং সাগরের তলদেশে এর উৎপত্তিস্থল হলেও এই ভূমিকম্পের জেরে সুনামির আশঙ্কা নেই বলে জানানো হয়েছে। ফিলিপাইনের দুর্যোগ মোকাবিলা দপ্তর জানিয়েছে যে ভূমিকম্পে দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও, মালুঙ্গাওন এবং কিয়াম্বা দ্বীপে কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া আর কোনো হতাহত বা অন্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ভৌগলিকভাবে প্রশান্ত মহাসাগরের ‘আগ্নেয় মেখলা’ বা ‘রিং অফ ফায়ার’ অঞ্চলে অবস্থান হওয়ার কারণে ভূমিকম্প ফিলিপাইনে প্রায় নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ এবং দেশটিতে প্রায়েই ছোটো-মাঝারি-বড় বিভিন্ন মাত্রার ভূমিকম্প হয়। মাত্র ৪ দিন আগে ৭ জানুয়ারি ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়েছিল ফিলিপাইনে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
আজকের নামাজের সময়সূচি (১৬ সেপ্টেম্বর, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (১২ জুন, ২০২৫)

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দৃষ্টিতে ক্যাশলেস অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দৃষ্টিতে ক্যাশলেস অর্থনীতি

আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই নির্বাচনী প্রচারণায় হামলার শিকার

আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই নির্বাচনী প্রচারণায় হামলার শিকার

আজকের নামাজের সময়সূচি (১৬ সেপ্টেম্বর, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (১০ মে, ২০২৬)

ইতিহাসের এই দিনে (১৬ সেপ্টেম্বর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (৩০ এপ্রিল, ২০২৫)

ইসরায়েলে গাজা যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির দাবিতে বিক্ষোভ

ইসরায়েলে গাজা যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির দাবিতে বিক্ষোভ

চ্যাটজিপিটির নতুন ফিচার ‘ইওর ইয়ার উইথ চ্যাটজিপিটি’: ফিরে দেখা সারা বছরের এআই সফর

প্রাপ্তবয়স্কদের জন্য উন্মুক্ত কনটেন্ট আনছে চ্যাটজিপিটি

ফ্যাসিবাদের বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষার্থীদের আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

ফ্যাসিবাদের বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষার্থীদের আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন সাকিব ও তাসকিন

আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন সাকিব ও তাসকিন

চেন্নাই বিমানবন্দরে ভক্তদের উন্মত্ত আচরণে নাজেহাল থালাপতি বিজয়

চেন্নাই বিমানবন্দরে ভক্তদের উন্মত্ত আচরণে নাজেহাল থালাপতি বিজয়