ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষ্যে ব্রিলিয়ান্ট কানেক্টের ১৫ লাখ বোনাস মিনিট প্রদান
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে আয়োজিত ২৫টি বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের ২৫ হাজারের বেশি ব্যবহারকারীকে ১৫ লাখেরও বেশি বোনাস মিনিট উপহার দিয়েছে জনপ্রিয় কলিং অ্যাপ ব্রিলিয়ান্ট কানেক্ট। মূলত ২২টি ম্যাচভিত্তিক সঠিক প্রেডিকশনকারী ব্যবহারকারীদের এসব ফ্রি মিনিট প্রদান করা হয়।
এর পাশাপাশি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ ঘিরে আয়োজিত বিশেষ ড্রয়ে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় নানা আকর্ষণীয় উপহার। সেমিফাইনালে চাঁপাইনবাবগঞ্জের মো. রুবাইদ ইসলাম ৫৫ ইঞ্চি স্যামসাং স্মার্ট টিভি ও দিনাজপুরের সাইফুল ইসলাম সাইফ একটি আইফোন ১৭ লাভ করেন। অন্যদিকে, ফাইনাল ম্যাচের গ্র্যান্ড উইনার কুমিল্লার সুজন খন্দকার জিতে নেন একটি সুজুকি মোটরসাইকেল।
ব্যবহারকারীদের মাঝে যোগাযোগকে আরও আনন্দময় ও উৎসব মুখর করতে এই আয়োজন মূল ভূমিকা রেখেছে বলে জানায় প্রতিষ্ঠানটি। বিটিআরসি অনুমোদিত এবং ইন্টারক্লাউড লিমিটেডের আওতায় পরিচালিত এই অ্যাপটি ২০১৮ সাল থেকে দেশে অ্যাপ-টু-অ্যাপ চ্যাট, ভিডিও কল ও সাশ্রয়ী মূল্যে ফোন যোগাযোগের নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে সেবা দিয়ে আসছে।



















