শনিবার, ৮ই আগস্ট, ২০২৬| রাত ১০:০৪

ফরাসি গোয়েন্দাদের বিরুদ্ধে টেলিগ্রাম প্রতিষ্ঠাতার সেন্সর করার প্রস্তাবের অভিযোগ

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ২, ২০২৫ ৯:৫৯ পূর্বাহ্ণ
ফরাসি গোয়েন্দাদের বিরুদ্ধে টেলিগ্রাম প্রতিষ্ঠাতার সেন্সর করার প্রস্তাবের অভিযোগ

ফরাসি গোয়েন্দাদের বিরুদ্ধে টেলিগ্রাম প্রতিষ্ঠাতার সেন্সর করার প্রস্তাবের অভিযোগ

টেলিগ্রাম মেসেজিং অ্যাপের প্রতিষ্ঠাতা ও বিলিয়নিয়ার পাভেল দুরভ অভিযোগ করেছেন, ফ্রান্সের গোয়েন্দা সংস্থা তাকে মলদোভার কিছু টেলিগ্রাম চ্যানেল সেন্সর করার জন্য পরোক্ষভাবে প্রস্তাব দিয়েছিল। এর বিনিময়ে ফ্রান্সে চলমান মামলায় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।

গত রোববার মলদোভায় অনুষ্ঠিত সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নপন্থি সরকারের বিপরীতে প্রভাব বিস্তার করছে রাশিয়া-সমর্থিত বিরোধী দল। দুরভ জানান, প্যারিসে আটকে থাকার সময় এক মধ্যস্থতাকারীর মাধ্যমে তাকে কিছু চ্যানেল সরাতে বলা হয়। যদিও নিয়ম ভঙ্গের কারণে কয়েকটি চ্যানেল তিনি নিজেই অপসারণ করেছিলেন, তবে গোয়েন্দাদের এই প্রস্তাবকে তিনি “অগ্রহণযোগ্য” হিসেবে বর্ণনা করেন।

দুরভ আরও অভিযোগ করেন, যদি ফরাসি সংস্থা সত্যিই বিচারকের সঙ্গে যোগাযোগ করে থাকে, তবে তা আদালতের কার্যক্রমে হস্তক্ষেপ। আর যদি এমন কোনো যোগাযোগ না থাকে, তবে তার আইনি পরিস্থিতিকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা হয়েছে।

অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, এর আগে রোমানিয়ার নির্বাচন ঘিরেও দুরভ একই ধরনের অভিযোগ করেছিলেন।

২০২৪ সালে ফ্রান্সের একটি বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন পাভেল দুরভ। বর্তমানে তিনি সেখানেই বিচারাধীন। ফরাসি কর্তৃপক্ষের অভিযোগ, টেলিগ্রামের মাধ্যমে সংগঠিত অপরাধে সহায়তা করা হচ্ছে। তবে দুরভ এসব অভিযোগকে “আইনগত ও যৌক্তিকভাবে হাস্যকর” বলে উড়িয়ে দিয়েছেন।

বর্তমানে বিশ্বজুড়ে ১০০ কোটিরও বেশি সক্রিয় ব্যবহারকারী নিয়ে টেলিগ্রাম রাশিয়া, ইউক্রেনসহ সাবেক সোভিয়েত অঞ্চলে অন্যতম প্রভাবশালী প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
ইইউর ওপর শুল্ক বসাচ্ছেন ট্রাম্প, বিশ্ব বাণিজ্যে উত্তেজনা!

ইইউর ওপর শুল্ক বসাচ্ছেন ট্রাম্প, বিশ্ব বাণিজ্যে উত্তেজনা!

সাবেক শিক্ষা উপমন্ত্রী ও ছাত্রদলের প্রথম সভাপতি গোলাম সারোয়ার মিলনের ইন্তেকাল

সাবেক শিক্ষা উপমন্ত্রী ও ছাত্রদলের প্রথম সভাপতি গোলাম সারোয়ার মিলনের ইন্তেকাল

দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানকে স্মরণ করালেন মামুনুল হক

দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানকে স্মরণ করালেন মামুনুল হক

দুবাইয়ে ট্যুরিস্ট ভিসায় গিয়ে ভিক্ষা, আটক ৪১ জন, উদ্ধার ১৫ লাখ টাকা

দুবাইয়ে ট্যুরিস্ট ভিসায় গিয়ে ভিক্ষা, আটক ৪১ জন, উদ্ধার ১৫ লাখ টাকা

এএফসি নারী এশিয়ান কাপে ফিলিপাইনকে ৭-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে জাপান

এএফসি নারী এশিয়ান কাপে ফিলিপাইনকে ৭-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে জাপান

মশানাশক ব্যবহারে সতর্কতা জরুরি, না হলে ক্ষতির শিকার হতে পারেন আপনিও

মশানাশক ব্যবহারে সতর্কতা জরুরি, না হলে ক্ষতির শিকার হতে পারেন আপনিও

ছেচল্লিশের ইতিহাস তুলে দাঙ্গায় উস্কানি বিজেপি নেতা দিলীপ ঘোষের

ছেচল্লিশের ইতিহাস তুলে দাঙ্গায় উস্কানি বিজেপি নেতা দিলীপ ঘোষের

ইতিহাসের এই দিনে (৮ আগস্ট, ২০২৬)

ইতিহাসের এই দিনে (২৯ মার্চ, ২০২৬)

দুদক চেয়ারম্যান: দুর্নীতি তদন্তে অযাচিত চাপ দিলে নাম প্রকাশ করা হবে

দুদক চেয়ারম্যান: দুর্নীতি তদন্তে অযাচিত চাপ দিলে নাম প্রকাশ করা হবে

আজকের নামাজের সময়সূচি (৩ আগস্ট, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (১ অক্টোবর, ২০২৫)