রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬| দুপুর ২:১৭

প্রায় আট বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আপেল আমদানি শুরু

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ১০, ২০২৫ ৫:০৮ অপরাহ্ণ
প্রায় আট বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আপেল আমদানি শুরু

প্রায় আট বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আপেল আমদানি শুরু

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দীর্ঘ আট বছর পর আবারও ভারত থেকে আপেল আমদানি শুরু হয়েছে। দেশের বাজারে আপেলের ব্যাপক চাহিদা থাকলেও এতদিন বৈধপথে এই পণ্যটির আমদানি বন্ধ ছিল। অবশেষে দুই দেশের ব্যবসায়ীদের সমঝোতার পর রোববার (৮ নভেম্বর) বিকেল থেকে আনুষ্ঠানিকভাবে আপেল আমদানি কার্যক্রম শুরু হয়।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী জানান, প্রায় আট বছর পর ভারত থেকে বৈধপথে আপেল আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে। উভয় দেশের ব্যবসায়ীদের আলোচনার পর এ সিদ্ধান্তে পৌঁছানো হয়। প্রথম চালানে কাশ্মির থেকে আমদানিকৃত আপেল এনেছে চট্টগ্রামের খাজা আজমির ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠান।

রোববার বিকেল ৫টার দিকে প্রথম ট্রাকটি ৩০ টন আপেল নিয়ে হিলি বন্দরে প্রবেশ করে। কাস্টমস বিভাগের আনুষ্ঠানিক যাচাই-বাছাই শেষে সন্ধ্যায় খালাস কার্যক্রম শুরু হয়।

আমদানিকারক আলহাজ্ব এম এ আবছার আলী বলেন, “দীর্ঘদিন পর প্রাইম এন্টারপ্রাইজ সিএন্ডএফের মাধ্যমে ভারতের মালদার ভাই ভাই ট্রেডার্স কাশ্মির থেকে এই আপেল রপ্তানি করেছে। বাজারে মানসম্মত আপেলের সরবরাহ নিশ্চিত করতে আমরা নিয়মিত আমদানি অব্যাহত রাখব।”

হিলি স্থলবন্দর কাস্টমস বিভাগের রাজস্ব কর্মকর্তা এম আর জামান বাঁধন জানান, “দীর্ঘ বিরতির পর এই বন্দর দিয়ে আপেল আমদানি শুরু হয়েছে। প্রতি টন আপেল ৭০০ ডলারে শুল্কায়ন করা হচ্ছে। যেহেতু আপেল একটি দ্রুত নষ্ট হওয়ার মতো কাঁচাপণ্য, তাই ছাড় করণের সব কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি।”

এতে আশা করা হচ্ছে, ভারত থেকে আপেল আমদানি পুনরায় শুরু হওয়ায় দেশের বাজারে ফলটির দাম স্থিতিশীল থাকবে এবং সাধারণ ভোক্তার নাগালের মধ্যেই থাকবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
ইরাকে তীব্র ধূলিঝড়ে হাজারো মানুষ অসুস্থ, দুটি বিমানবন্দর বন্ধ

ইরাকে তীব্র ধূলিঝড়ে হাজারো মানুষ অসুস্থ, দুটি বিমানবন্দর বন্ধ

স্পেনে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

স্পেনে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

ইরানের প্রেসিডেন্ট ও সুপ্রিম নেতাকে লক্ষ্য করে হামলার চেষ্টা ইসরায়েলের

ইরানের প্রেসিডেন্ট ও সুপ্রিম নেতাকে লক্ষ্য করে হামলার চেষ্টা ইসরায়েলের

শ্রমের ন্যায্যতা নিশ্চিতে সরকার কাজ করছে: উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন

শ্রমের ন্যায্যতা নিশ্চিতে সরকার কাজ করছে: উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন

ল্যাবএইড হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

ল্যাবএইড হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

আজকের মুদ্রার হার (৯ সেপ্টেম্বর, ২০২৬)

আজকের মুদ্রার হার (১০ আগস্ট, ২০২৬)

আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে নীলক্ষেতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে নীলক্ষেতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জেলেনস্কি ট্রাম্প-পুতিন বৈঠককে পুতিনের ‘অর্জন’ বলে অভিহিত

জেলেনস্কি ট্রাম্প-পুতিন বৈঠককে পুতিনের ‘অর্জন’ বলে অভিহিত

তারেক রহমানের নামে মামলা প্রত্যাহার হচ্ছে না কেন, প্রশ্ন ফারুকের

তরুণদের রাজনীতিতে অংশগ্রহণে উৎসাহ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের

তরুণদের রাজনীতিতে অংশগ্রহণে উৎসাহ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের