প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
প্রাণ গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। গত ১৮ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ২৪ অক্টোবর ২০২৫ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নানা সুযোগ-সুবিধাও পাবেন।
এক নজরে নিয়োগের তথ্য:
- প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ
- বিভাগ: অ্যাকাউন্টস
- পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার
- পদসংখ্যা: নির্ধারিত নয়
- চাকরির ধরন: ফুলটাইম (বেসরকারি চাকরি)
- প্রকাশের তারিখ: ১৮ অক্টোবর ২০২৫
- আবেদনের শেষ তারিখ: ২৪ অক্টোবর ২০২৫
- আবেদন মাধ্যম: অনলাইন
- অফিশিয়াল ওয়েবসাইট: www.pranfoods.net
যোগ্যতা ও অভিজ্ঞতা:
- শিক্ষাগত যোগ্যতা: এমবিএ (এআইএস/ফাইন্যান্স)
- অভিজ্ঞতা: ৪ থেকে ৮ বছর
- অন্যান্য দক্ষতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে পর্যাপ্ত দক্ষতা থাকা আবশ্যক
চাকরির শর্তাবলি:
- প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়
- বয়সসীমা: ২৬ থেকে ৪০ বছর
- কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
- বেতন: আলোচনা সাপেক্ষে
- অন্যান্য সুবিধা: মোবাইল বিল, যাতায়াত ভাতা, পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, বিমা, দুপুরের খাবার, বার্ষিক ইনক্রিমেন্ট ও বছরে দুটি উৎসব বোনাসসহ অন্যান্য সুবিধা কোম্পানির নীতিমালা অনুযায়ী।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন ফর্ম দেখতে ও আবেদন করতে পারবেন এখানে ক্লিক করে।
আবেদনের শেষ সময়: ২৪ অক্টোবর ২০২৫।
মন্তব্য করুন



















