মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬| রাত ৮:৫৪

প্রস্তাবিত বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনাকে আমল দিচ্ছেন না সেতুমন্ত্রী

প্রতিবেদক
staffreporter
জুন ২৮, ২০২৬ ৩:৫৫ অপরাহ্ণ
প্রস্তাবিত বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনাকে আমল দিচ্ছেন না সেতুমন্ত্রী

প্রস্তাবিত বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনাকে আমল দিচ্ছেন না সেতুমন্ত্রী

প্রস্তাবিত বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনাকে খুব একটা আমলে নিচ্ছেন না সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। বাজেটের সমালোচনা প্রসঙ্গে তিনি যুক্তরাষ্ট্র ও চীনের ঘাটতি বাজেটের তথ্য তুলে ধরেন এবং সমালোচনা করতে হলে আরও কিছু সময় বিরোধী দলে থেকে তা রপ্ত করার পরামর্শ দেন।

শেখ রবিউল আলম বলেন, বাজেট নিয়ে সংসদে তেমন বড় কোনো সমালোচনা হয়নি, কেবল কিছু শঙ্কা প্রকাশ করা হয়েছে। রাজস্ব আয়ে যে ঘাটতির আশঙ্কা করা হচ্ছে, তা বাস্তবসম্মত নয় বলে তিনি দাবি করেন। কারণ হিসেবে তিনি ই-চালানের মাধ্যমে রাজস্ব সংগ্রহ, কর অব্যাহতি কমানো এবং ভ্যাট কাঠামোর নতুন বিন্যাসের কথা উল্লেখ করেন।

তিনি আরও জানান, আমাদের প্রতিবেশী দেশ নেপাল-ভুটানের রাজস্ব আহরণ করের অনুপাত যেখানে ১৩-১৪ শতাংশ, সেখানে আমাদের অবস্থান প্রায় ৯ শতাংশের কাছাকাছি। এই লক্ষ্যমাত্রায় পৌঁছানোর জন্য অর্থমন্ত্রী বড় একটি চ্যালেঞ্জ নিয়েছেন। এছাড়া ব্যাংক ঋণের পরিমাণও গত ২৫-২৬ অর্থবছরের ১ লাখ ১৮ হাজার কোটি টাকা থেকে কমিয়ে এবার ১ লাখ ১২ হাজার কোটি টাকা করা হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি