বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ১০:৩৮

প্রসেনজিৎ চ্যাটার্জি: ‘এখন আর আমি কোনো প্রতিযোগিতায় নেই’

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ৯, ২০২৫ ৭:৩৭ অপরাহ্ণ
প্রসেনজিৎ চ্যাটার্জি: ‘এখন আর আমি কোনো প্রতিযোগিতায় নেই’

প্রসেনজিৎ চ্যাটার্জি: ‘এখন আর আমি কোনো প্রতিযোগিতায় নেই’

একসময় টলিউড ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়ার অন্যতম প্রধান শক্তি ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ছিলেন ইন্ডাস্ট্রির মূল ভরসা। চলতি বছর দুর্গাপূজায় মুক্তি পাওয়া তাঁর অভিনীত ‘দেবী চৌধুরানী’ ছবিটি বক্স-অফিসে একাধিক ছবির সঙ্গে প্রতিযোগিতায় নেমেছিল।

তবে এই প্রতিযোগিতা নিয়ে প্রসেনজিতের কোনো উদ্বেগ ছিল না। বরং তিনি জানিয়ে দেন, এমন প্রতিযোগিতাকে তিনি মোটেও গুরুত্ব দেন না। তাঁর একমাত্র লক্ষ্য থাকে নিজের অভিনয় দিয়ে দর্শকের মন জয় করা।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রসেনজিৎ বলেন, “আমার মনে হয় না, আমাকে কেউ কোনো প্রতিযোগিতায় ফেলে। আমি এখন এই প্রতিযোগিতায় থাকি না। যদিও একটা সময় ছিল, যখন আমি এই প্রতিযোগিতার ভেতরেই ছিলাম। তখন আমি বাইরে কাজ করতে পারতাম না, হিন্দি ছবিতেও সুযোগ নিতে পারতাম না, কারণ পুরো ইন্ডাস্ট্রিই আমার ওপর নির্ভর করত।”

অভিনেতা আরও বলেন, “তখন প্রসেনজিতের ছবি মানেই হিট—এটা যেন নিয়ম হয়ে গিয়েছিল। পরিচালক, প্রযোজক, আর দর্শক—সবাই আমাকে এক ধরনের প্রোডাক্টে পরিণত করেছিল। যে ছবিতে প্রসেনজিৎ থাকবে, সেটি হিট হবেই। তাই আমি কোথাও গিয়ে দ্বিতীয় স্থানে বসতে পারতাম না।”

তিনি যোগ করেন, “আমাকে সবাই প্রথম সারিতে রেখেছিল। তাই তখন আমার পক্ষে অন্য ধরনের ছবি করা বা নতুন কিছু চেষ্টা করা সম্ভব ছিল না। এখন যখন ‘ময়ূরাক্ষী’-র মতো ভিন্নধর্মী ছবি করতে পেরেছি, তখনই বুঝেছি—আমি আর কোনো প্রতিযোগিতায় নেই। এখন আমি চাইলে হিন্দি, মালায়ালাম বা অন্য ভাষার ছবিতেও কাজ করার সাহস পাচ্ছি। কিন্তু আগে সেই সাহস আমার ছিল না।”

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

হামাসকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের

আজকের নামাজের সময়সূচি (১৬ সেপ্টেম্বর, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (২৭ এপ্রিল, ২০২৫)

আজকের খেলা: ১৬ সেপ্টেম্বর, ২০২৬

আজকের খেলা: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

ভারী খাবার খাওয়ার পর হালকা অনুভব করতে চান? এই ৫টি খাবার আপনার পাশে আছে

ভারী খাবার খাওয়ার পর হালকা অনুভব করতে চান? এই ৫টি খাবার আপনার পাশে আছে

জবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির মাঝে ডিএমপির নতুন নিষেধাজ্ঞা

জবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির মাঝে ডিএমপির নতুন নিষেধাজ্ঞা

বিমান বাহিনীতে জিএম ৪০৩এম র‌্যাডার উদ্বোধন, আকাশ প্রতিরক্ষায় নতুন মাইলফলক

বিমান বাহিনীতে জিএম ৪০৩এম র‌্যাডার উদ্বোধন, আকাশ প্রতিরক্ষায় নতুন মাইলফলক

‘দ্য মমি’ সিরিজে ফিরছেন ব্রেন্ডন ফ্রেজার ও র‍্যাচেল ওয়াইজ

‘দ্য মমি’ সিরিজে ফিরছেন ব্রেন্ডন ফ্রেজার ও র‍্যাচেল ওয়াইজ

টেল নিয়ে আলোচনা: ট্রাম্প-মোদির ফোন আলোচনা

টেল নিয়ে আলোচনা: ট্রাম্প-মোদির ফোন আলোচনা

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক সহযোগিতায় নতুন মাইলফলক

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক সহযোগিতায় নতুন মাইলফলক

ইরানের নতুন মিসাইল হামলায় মধ্য ইসরায়েলে আঘাত, তেলআবিবে বিস্ফোরণ

ইরানের নতুন মিসাইল হামলায় মধ্য ইসরায়েলে আঘাত, তেলআবিবে বিস্ফোরণ