শনিবার, ৮ই আগস্ট, ২০২৬| রাত ১:১৭

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ

প্রতিবেদক
staffreporter
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ১:০৬ অপরাহ্ণ
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে পূজামণ্ডপ পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানিয়েছে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এ আমন্ত্রণ জানান।

প্রধান উপদেষ্টা বলেন, ‘‘আপনাদের সঙ্গে সবসময় দেখা করার ইচ্ছা থাকলেও সুযোগ হয় না। পূজা উপলক্ষে বছরে একবার সামনাসামনি দেখা হওয়ার সুযোগ থাকায় কথা বলার সুযোগ হয়।’’ তিনি এসময় দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চান।

হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ জানান, গত বছরের তুলনায় এবছর দেশের বিভিন্ন স্থানে এক হাজারের বেশি পূজা মণ্ডপ বৃদ্ধি পেয়েছে এবং প্রস্তুতি কাজ পুরোদমে এগিয়ে চলছে। তারা আশ্বাস দেন যে, অন্তর্বর্তীকালীন সরকারের সকল পক্ষ থেকে এবারের পূজায় সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হচ্ছে। বিশেষ করে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মহানগর পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব জানান, স্থায়ী দুর্গামন্দিরের জন্য রেল মন্ত্রণালয় থেকে জায়গা বরাদ্দ দেওয়ায় প্রধান উপদেষ্টাকে বিশেষ ধন্যবাদ জানানো হয়েছে। তিনি বলেন, ‘‘আপনি দায়িত্ব নেয়ার পর থেকে নিয়মিত আমাদের খোঁজখবর রেখেছেন এবং পূজা আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সর্বোচ্চ সহযোগিতা করেছেন।’’

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর উল্লেখ করেন, ‘‘গত বছর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে প্রধান উপদেষ্টা নিরাপত্তা বাহিনী দিয়ে কড়া পাহারা বসিয়ে পূজা উদযাপন না করার দিকেই গুরুত্ব দিয়েছিলেন। এটি আমাদের সকলকে অনুপ্রেরণা দিয়েছে।’’

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস এন তরুণ দে বলেন, ‘‘প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর মিথ্যা তথ্য ছড়ানো হলেও আপনার নেতৃত্বে ধর্ম, বর্ণ ও জাতি নির্বিশেষে সকল মানুষের কল্যাণ নিশ্চিত হয়েছে।’’

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, ধর্ম মন্ত্রণালয় সকল ধর্মের প্রতিনিধিত্ব করছে এবং কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সহায়তা কার্যক্রম নিশ্চিত করছে। অস্বচ্ছল মন্দির, গির্জা, প্যাগোডা, বিধবা নারী ও অনাথ আশ্রমের সহায়তা প্রদানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সকলকে ধন্যবাদ জানিয়ে পূজার আগাম শুভেচ্ছা জানান এবং দুর্গাপূজা উৎসবকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে সজাগ থাকার আহ্বান জানান।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার ও সচিব দেবেন্দ্র নাথ উঁরাও, রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী পূর্ণাআনন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, মহানগর পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সভাপতি অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাস, শ্রী শ্রী গীতা হরি সংঘ দেব মন্দিরের সভাপতি শ্রী বিমান বিহারী তালুকদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস এন তরুণ দে, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অপর্না রায় দাস, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র দত্ত ও সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজা পরিষদের সাধারণ সম্পাদক প্রণীতা সরকার।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
অক্ষয় কুমার ও প্রিয়দর্শন জুটির ভূত বাংলার বক্স অফিস সংগ্রহ

অক্ষয় কুমার ও প্রিয়দর্শন জুটির ভূত বাংলার বক্স অফিস সংগ্রহ

কিডনি সুস্থ রাখার গুরুত্ব এবং লক্ষণ

ভারতকে "বাস্তবে ফেরার" আহ্বান পাকিস্তানি সেনা মুখপাত্রের, পাল্টা হামলায় হুঁশিয়ারি

ভারতকে “বাস্তবে ফেরার” আহ্বান পাকিস্তানি সেনা মুখপাত্রের, পাল্টা হামলায় হুঁশিয়ারি

অভিনেতা হাসান মাসুদ হাসপাতালে ভর্তি, অবস্থার অবনতি

অভিনেতা হাসান মাসুদ হাসপাতালে ভর্তি, অবস্থার অবনতি

চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ করলে উভয়েই হেরে যাবে : চীনা প্রধানমন্ত্রী

চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ করলে উভয়েই হেরে যাবে : চীনা প্রধানমন্ত্রী

সবাই একসাথে এগিয়ে এলে গড়ে উঠবে সাহসী ও স্বনির্ভর জাতি : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস

সবাই একসাথে এগিয়ে এলে গড়ে উঠবে সাহসী ও স্বনির্ভর জাতি : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস

হোয়াটসঅ্যাপে এলো মেটা এআই রাইটিং হেল্প ফিচার

হোয়াটসঅ্যাপে এলো মেটা এআই রাইটিং হেল্প ফিচার

মার্চে ভিন্ন কৌশলে চমক আনতে পারে অ্যাপল

মার্চে ভিন্ন কৌশলে চমক আনতে পারে অ্যাপল

যুক্তরাষ্ট্র সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা’র নাম সন্ত্রাসী তালিকা থেকে মুছে দিলো

যুক্তরাষ্ট্র সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা’র নাম সন্ত্রাসী তালিকা থেকে মুছে দিলো

অ্যাজমা চিকিৎসায় নতুন আশার আলো, স্টেরয়েডের চেয়ে কার্যকর ইনজেকশন ফ্যাসেনরা