বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ৯:৫৪

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস: সমবায়ভিত্তিক অর্থনীতিই আত্মনির্ভরশীল বাংলাদেশের পথ

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ১, ২০২৫ ১১:৪২ পূর্বাহ্ণ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস: সমবায়ভিত্তিক অর্থনীতিই আত্মনির্ভরশীল বাংলাদেশের পথ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস: সমবায়ভিত্তিক অর্থনীতিই আত্মনির্ভরশীল বাংলাদেশের পথ

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমের মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটিরশিল্পের মতো ক্ষেত্রে সমবায়ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে দেশের অর্থনীতি শক্তিশালী করা সম্ভব।

শনিবার (৩১ অক্টোবর) ‘৫৪তম জাতীয় সমবায় দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও ১ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী দিবসটি উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে তিনি সকল সমবায়ী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, দেশের উন্নয়নে গৃহীত যেকোনো কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য সামাজিক সম্পৃক্ততা নিশ্চিত করা অপরিহার্য। সমবায় সমিতিগুলো শুধু আর্থিক প্রতিষ্ঠানই নয়, বরং সমাজের নানাবিধ সমস্যা দূর করতে বহুমুখী কার্যক্রম পরিচালনা করে।

তিনি আরও বলেন, সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে সমবায় আন্দোলনের বিকল্প নেই। অন্তর্বর্তীকালীন সরকার একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়ভিত্তিক ও টেকসই সমাজ প্রতিষ্ঠার পথে এগোচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে সমবায়ের ভূমিকা অপরিসীম।

ড. মুহাম্মদ ইউনূস সকলকে আহ্বান জানান, “আসুন, সমবায়ের চেতনাকে ধারণ করে সাম্য ও সমতায় আমরা সকলে মিলে গড়ে তুলি নতুন বাংলাদেশ।” তিনি ‘৫৪তম জাতীয় সমবায় দিবস, ২০২৫’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি