বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬| রাত ৮:৩৩

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক শুরু

প্রতিবেদক
staffreporter
জুলাই ২৩, ২০২৫ ৯:০৬ পূর্বাহ্ণ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক শুরু

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক শুরু

মঙ্গলবার রাত ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতে ইসলামের নায়েবে আমীর আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান অংশগ্রহণ করেন।

রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা বৈঠকে উপস্থিত থেকে অংশ নেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি