শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬| রাত ১০:৩৪

প্রধান উপদেষ্টার সঙ্গে ফিনল্যান্ডের প্রেসিডেন্টের বৈঠক

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ২২, ২০২৫ ৮:১৭ অপরাহ্ণ
প্রধান উপদেষ্টার সঙ্গে ফিনল্যান্ডের প্রেসিডেন্টের বৈঠক

প্রধান উপদেষ্টার সঙ্গে ফিনল্যান্ডের প্রেসিডেন্টের বৈঠক

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব বৈঠক করেছেন। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে মঙ্গলবার (২১ জানুয়ারি) এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের মাধ্যমে জানা যায়, বৈঠকে বৈশ্বিক ভূ-রাজনৈতিক ইস্যু, রোহিঙ্গা সংকট, এবং গ্লোবাল সাউথের ক্রমবর্ধমান ভূমিকা নিয়ে আলোচনা হয়। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট স্টাব একটি নিয়মভিত্তিক বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান।

বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে অভিষেক এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে মতবিনিময় হয়। একইসঙ্গে অধ্যাপক ইউনূস বাংলাদেশে তার অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সংস্কার কর্মসূচি সম্পর্কে স্টাবকে অবহিত করেন।

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে সচেতনতা সৃষ্টির পরিকল্পনার কথাও তুলে ধরেন অধ্যাপক ইউনূস। তিনি উল্লেখ করেন, একটি বড় আন্তর্জাতিক বৈঠক আয়োজনের মাধ্যমে রোহিঙ্গাদের দুর্দশা পুনরায় বিশ্বব্যাপী আলোচনায় আনা জরুরি।

এসময় অধ্যাপক ইউনূস ব্যাংকিং খাতে শেখ হাসিনা সরকারের সময়ে প্রায় ১৭ বিলিয়ন ডলার লুটপাটের বিষয়টি তুলে ধরেন। ফিনিশ প্রেসিডেন্ট এ সময় গ্লোবাল সাউথের দেশগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান এবং বাংলাদেশের চলমান প্রচেষ্টার প্রতি তার সমর্থন ব্যক্ত করেন।

বৈঠক শেষে উভয় পক্ষই ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
ইরানের শীর্ষ সেনা কর্মকর্তাদের হত্যায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ইসরায়েলের তেহরান হামলায় বড় ধাক্কা

ইরানের শীর্ষ সেনা কর্মকর্তাদের হত্যায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ইসরায়েলের তেহরান হামলায় বড় ধাক্কা

শচীন-শুভমান তুলনায় নতুন অধ্যায়, রেকর্ডে নাম লেখালেন গিল

শচীন-শুভমান তুলনায় নতুন অধ্যায়, রেকর্ডে নাম লেখালেন গিল

চীনে ট্রেনের ধাক্কায় ১১ রেলকর্মী নিহত

চীনে ট্রেনের ধাক্কায় ১১ রেলকর্মী নিহত

বিএনপি ও জামায়াতকে সংস্কারবিরোধী আখ্যা দিয়ে জেডিপির নতুন কর্মসূচি ঘোষণা

বিএনপি ও জামায়াতকে সংস্কারবিরোধী আখ্যা দিয়ে জেডিপির নতুন কর্মসূচি ঘোষণা

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্যমন্ত্রীর

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্যমন্ত্রীর

ইসরায়েলের মন্ত্রী আল-আকসা প্রাঙ্গনে প্রবেশ, সৌদি আরবের নিন্দা

ইসরায়েলের মন্ত্রী আল-আকসা প্রাঙ্গনে প্রবেশ, সৌদি আরবের নিন্দা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত

এআই নিয়ন্ত্রণে অঙ্গরাজ্যগুলোর পৃথক আইন ঠেকাতে নির্বাহী আদেশে সই ট্রাম্পের

এআই নিয়ন্ত্রণে অঙ্গরাজ্যগুলোর পৃথক আইন ঠেকাতে নির্বাহী আদেশে সই ট্রাম্পের

জাতিসংঘের অধিবেশনে টেকসই জৈব অর্থনীতি বিষয়ক বাংলাদেশের প্রস্তাব গৃহীত

জাতিসংঘের অধিবেশনে টেকসই জৈব অর্থনীতি বিষয়ক বাংলাদেশের প্রস্তাব গৃহীত

জনগণের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তারেক রহমান

জনগণের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তারেক রহমান