শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ৯:৫০

প্রথম শ্রেণি থেকেই সামরিক প্রশিক্ষণ চালু করছে মহারাষ্ট্র সরকার

প্রতিবেদক
staffreporter
জুন ৩, ২০২৫ ১২:১৬ অপরাহ্ণ
প্রথম শ্রেণি থেকেই সামরিক প্রশিক্ষণ চালু করছে মহারাষ্ট্র সরকার

প্রথম শ্রেণি থেকেই সামরিক প্রশিক্ষণ চালু করছে মহারাষ্ট্র সরকার

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে প্রথম শ্রেণি থেকেই শিক্ষার্থীদের জন্য প্রাথমিক সামরিক প্রশিক্ষণ চালু করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এই সিদ্ধান্তের লক্ষ্য হলো শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই দেশপ্রেম, শৃঙ্খলা ও নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তোলা। সোমবার (২ জুন) রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দাদা ভুঁসে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বলে জানিয়েছে এনডিটিভি।

মন্ত্রী জানান, এই প্রশিক্ষণ বাস্তবায়নের জন্য অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের সহায়তা নেওয়া হবে। পাশাপাশি স্কুলের ক্রীড়া শিক্ষক, এনসিসি, স্কাউট ও গাইড সংগঠনগুলোরও সহযোগিতা চাওয়া হবে। সরকারের পরিকল্পনায় প্রায় আড়াই লাখ অবসরপ্রাপ্ত সেনাসদস্য যুক্ত হবেন বলে জানা গেছে।

দাদা ভুঁসে বলেন, “প্রথম শ্রেণি থেকেই সামরিক প্রশিক্ষণের উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য অত্যন্ত উপকারী হবে। এর মাধ্যমে তারা শারীরিকভাবে সুস্থ থাকবে এবং মানসিকভাবে আরও শৃঙ্খলিত ও দায়িত্বশীল হয়ে উঠবে।” তিনি আরও জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন।

বর্তমানে শিবসেনা দলের নেতা দাদা ভুঁসে মহারাষ্ট্রের স্কুল শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছেন। রাজ্য সরকারের এই নতুন পরিকল্পনাকে ইতোমধ্যে দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে, অনেকেই এটিকে শিক্ষাব্যবস্থায় জাতীয়তাবোধ ও শৃঙ্খলা জোরদারের একটি উদ্যোগ হিসেবে দেখছেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে গাফিলতি তদন্তাধীন: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে গাফিলতি তদন্তাধীন: স্বরাষ্ট্র উপদেষ্টা

পাকিস্তানের পাশে থাকার অঙ্গীকার ভারতের স্বাধীনতাকামী খালিস্তান নেতার

পাকিস্তানের পাশে থাকার অঙ্গীকার ভারতের স্বাধীনতাকামী খালিস্তান নেতার

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের হামলা, বেসামরিকদের মধ্যে আতঙ্ক

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের হামলা, বেসামরিকদের মধ্যে আতঙ্ক

আজকের আবহাওয়া (৯ সেপ্টেম্বর, ২০২৬)

আজকের আবহাওয়া (১৮ মে, ২০২৬)

ডিজিটাল অর্থনীতি সুরক্ষায় ভারসাম্যপূর্ণ নীতিমালা ও ডাটা সুরক্ষার আহ্বান

ডিজিটাল অর্থনীতি সুরক্ষায় ভারসাম্যপূর্ণ নীতিমালা ও ডাটা সুরক্ষার আহ্বান

চীনে কয়লাখনি বিস্ফোরণে ব্যাপক প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

রাজধানীর যানজট নিরসনে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

গাজায় হত্যাকাণ্ড বন্ধ করতে হবে - ইইউ’র পররাষ্ট্রনীতি প্রধান

গাজায় হত্যাকাণ্ড বন্ধ করতে হবে – ইইউ’র পররাষ্ট্রনীতি প্রধান

প্রেসক্লাবে অবৈধ আওয়ামীপন্থি সাংবাদিকদের পুনর্বাসন প্রতিহত করার ঘোষণা দিয়েছে জুলাই ঐক্য

প্রেসক্লাবে অবৈধ আওয়ামীপন্থি সাংবাদিকদের পুনর্বাসন প্রতিহত করার ঘোষণা দিয়েছে জুলাই ঐক্য

বায়ুদূষণ নিয়ন্ত্রণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পদক্ষেপে সরকার: সৈয়দা রিজওয়ানা হাসান

বায়ুদূষণ নিয়ন্ত্রণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পদক্ষেপে সরকার: সৈয়দা রিজওয়ানা হাসান

বাংলাদেশে এইচএমপিভিতে আক্রান্ত নারীর মৃত্যু