শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ৪:১৪

পোস্টাল ব্যালট হাতে পেয়ে প্রথমবার ভোট দেওয়ার উচ্ছ্বাসে কুয়েত প্রবাসীরা

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ৬, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ণ
পোস্টাল ব্যালট হাতে পেয়ে প্রথমবার ভোট দেওয়ার উচ্ছ্বাসে কুয়েত প্রবাসীরা

পোস্টাল ব্যালট হাতে পেয়ে প্রথমবার ভোট দেওয়ার উচ্ছ্বাসে কুয়েত প্রবাসীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। নিবন্ধিত ভোটারদের কাছে ইতোমধ্যে পোস্টাল ব্যালট পৌঁছাতে শুরু করেছে এবং প্রবাসীরা তাদের পছন্দের ও যোগ্য প্রার্থী বাছাই করার এই ঐতিহাসিক সুযোগকে গণতন্ত্রের পথে এক বড় অগ্রযাত্রা হিসেবে দেখছেন। দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখা সত্ত্বেও দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত থাকা প্রবাসীরা এখন সরকার গঠনে সরাসরি ভূমিকা রাখতে পারবেন বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে ভোট প্রদানের আনন্দের পাশাপাশি নতুন সরকারের কাছে প্রবাসীদের রয়েছে নানা প্রত্যাশা ও দাবি। বিশেষ করে কুয়েতগামী কর্মীদের ভিসা সিন্ডিকেটের দৌরাত্ম্য কমানো, মেডিকেল সেন্টারগুলোর হয়রানি বন্ধ করা এবং স্বল্প অভিবাসন ব্যয়ে বিদেশ আসার সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। এছাড়া প্রবাসীদের জন্য বরাদ্দকৃত ঋণের শর্ত সহজ করা এবং বিমানের টিকিটের উচ্চমূল্য নিয়ন্ত্রণের বিষয়েও নতুন সরকারের জোরালো পদক্ষেপ আশা করছেন কুয়েত প্রবাসীরা। একটি প্রবাসীবান্ধব সরকার এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে এমন যোগ্য নেতৃত্বই তাদের মূল কাম্য।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি