রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬| রাত ২:৫৭

পুতিনের দাবি: ট্রাম্প থাকলে ইউক্রেনে যুদ্ধ হতো না

প্রতিবেদক
staffreporter
আগস্ট ১৬, ২০২৫ ১২:৩৩ অপরাহ্ণ
পুতিনের দাবি: ট্রাম্প থাকলে ইউক্রেনে যুদ্ধ হতো না

পুতিনের দাবি: ট্রাম্প থাকলে ইউক্রেনে যুদ্ধ হতো না

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ২০২২ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থাকলে রাশিয়া ইউক্রেনে হামলা চালাত না এবং পূর্ব ইউরোপে কোনো যুদ্ধ হতো না। তিনি অভিযোগ করেন, তখনকার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার সতর্কতা মানেননি, ফলে রাশিয়া বাধ্য হয়ে ইউক্রেন আক্রমণ করেছে।

স্থানীয় সময় শুক্রবার আলাস্কায় ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর পুতিন এসব মন্তব্য করেন। তিনি বলেন, ২০২২ সালে মার্কিন সরকারের সঙ্গে যোগাযোগের সময় স্পষ্টভাবে বলেছিলেন, পরিস্থিতিকে এমন জায়গায় নেওয়া উচিত নয় যা থেকে যুদ্ধ শুরু হবে। তবে সে সময় বড় ভুল হয়েছে।

পুতিন আরও উল্লেখ করেন, ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক ভালো, ব্যবসায়িক ও বিশ্বাসযোগ্য। ট্রাম্পের বন্ধুত্বপূর্ণ আচরণ আলোচনায় সুবিধা দিয়েছে। আলাস্কার বৈঠককে উভয় নেতা ফলপ্রসূ ও ইতিবাচক হিসেবে বর্ণনা করলেও রাশিয়া–ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ট্রাম্প জানান, এর পরের পদক্ষেপ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর নির্ভর করছে এবং তিনি পুতিনের সঙ্গে জেলেনস্কির বৈঠক আয়োজনের পরামর্শ দিয়েছেন।

২০২২ সালের ইউক্রেন আক্রমণের পর যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে। আন্তর্জাতিক বাজারে খনিজ তেলের দাম কমে যাওয়ায় ভারত রাশিয়ার কাছ থেকে কম দামে তেল কিনেছে। যুক্তরাষ্ট্র দাবি করেছে, ভারতের তেল কেনার ফলে রাশিয়ার অর্থ ইউক্রেন যুদ্ধে ব্যবহার হচ্ছে এবং ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছে। এই প্রেক্ষাপটে আলাস্কায় পুতিন–ট্রাম্প বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি