শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬| সকাল ৮:৩৮

পুঁজিবাজার শরীয়াহ অ্যাডভাইজরি কাউন্সিলের প্রথম সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ২১, ২০২৫ ৯:১২ পূর্বাহ্ণ
পুঁজিবাজার শরীয়াহ অ্যাডভাইজরি কাউন্সিলের প্রথম সভা অনুষ্ঠিত

পুঁজিবাজার শরীয়াহ অ্যাডভাইজরি কাউন্সিলের প্রথম সভা অনুষ্ঠিত

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ভবনে পুঁজিবাজার শরীয়াহ অ্যাডভাইজরি কাউন্সিলের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আয়োজিত এই সভায় নবগঠিত কাউন্সিলের সদস্যরা বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর শরীয়াহ অ্যাডভাইজরি কাউন্সিলের সামগ্রিক কার্যক্রমের ধারাবাহিকতায় নবগঠিত এই কাউন্সিলের প্রথম আনুষ্ঠানিক সভাটি সম্পন্ন হয়।

সভায় সভাপতিত্ব করেন কাউন্সিলের চেয়ারম্যান এবং ইসলামিক ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. নাকিব মুহাম্মদ নাসরুল্লাহ। সভায় সশরীরে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া দারুল উলুমের মুফতি মাসুম বিল্লাহ, জামিয়াহ শরীয়াহ মালিবাগের মুফতি আব্দুল্লাহ মাসুম, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ড. মুহাঃ রুহুল আমিন, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার ওমর সাদাত, বিয়াক-এর প্রধান নির্বাহী কে এ এম মাজেদুর রহমান এবং ইসলামী ব্যাংকের সিএফও মোহাম্মদ আব্দুর রহিম।

কাউন্সিলের অন্য দুই সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ মনজুর-ই-এলাহী এবং যুক্তরাষ্ট্র থেকে ইসলামিক ফাইন্যান্স স্পেশালিস্ট অধ্যাপক ড. মোহাম্মদ কবির হাসান অনলাইনে এই সভায় যুক্ত হন। পুঁজিবাজারের কার্যক্রমে শরীয়াহ পরিপালন নিশ্চিত করতে এই কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
আজকের মুদ্রার হার (৭ অক্টোবর, ২০২৬)

আজকের মুদ্রার হার (২৫ অক্টোবর, ২০২৫)

এআইআইবি ও এনডিবি বাংলাদেশের সিটি ব্যাংককে ৭ কোটি ৫০ লাখ ডলার ঋণ দিচ্ছে

এআইআইবি ও এনডিবি বাংলাদেশের সিটি ব্যাংককে ৭ কোটি ৫০ লাখ ডলার ঋণ দিচ্ছে

প্রধান উপদেষ্টার সংলাপের আলোচ্য বিষয় জানালেন আসাদুজ্জমান ফুয়াদ

প্রধান উপদেষ্টার সংলাপের আলোচ্য বিষয় জানালেন আসাদুজ্জমান ফুয়াদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় বিদেশি চিকিৎসকদের জন্য ভ্যাট অব্যাহতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় বিদেশি চিকিৎসকদের জন্য ভ্যাট অব্যাহতি

স্বর্ণের দাম আবারও বৃদ্ধি পেল

ডিজিটাল সংরক্ষণে উদ্যোগের তাগিদ—বাংলাদেশ ফিল্ম আর্কাইভ পরিদর্শনে উপদেষ্টা মাহফুজ আলম

ডিজিটাল সংরক্ষণে উদ্যোগের তাগিদ—বাংলাদেশ ফিল্ম আর্কাইভ পরিদর্শনে উপদেষ্টা মাহফুজ আলম

সব সেবা এক কার্ডে নিয়ে আসতে প্রবাসী কার্ড চালুর উদ্যোগ

সব সেবা এক কার্ডে নিয়ে আসতে প্রবাসী কার্ড চালুর উদ্যোগ

শাপলা কলি প্রতীক নিয়ে আপসহীন এনসিপি: কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন তুললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

শাপলা কলি প্রতীক নিয়ে আপসহীন এনসিপি: কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন তুললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

আকিজ গ্রুপে ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আকিজ বাশির গ্রুপে এক্সিকিউটিভ পদে নিয়োগ, আবেদন চলবে ২৪ জুলাই পর্যন্ত

ইরান যুদ্ধের সময়কাল নিয়ে ট্রাম্পের নতুন মন্তব্য

ইরান যুদ্ধের সময়কাল নিয়ে ট্রাম্পের নতুন মন্তব্য